shopner bd
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩২
×

কাতারে প্রবাসী যুব কল্যাণ ফেডারেশনের সম্মাননা প্রদান

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৭ অক্টোবর ২০২১, ১৪:৩৬

কাতার

করোনাকালীন কাতারে বসবাসরত অসহায় প্রবাসী বাংলাদেশিদের ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়ায় বাংলাদেশ কমিউনিটির ১৩৭ জন সদস্যকে কাতারস্থ বাংলাদেশ দূতাবাস একটি সম্মাননা সার্টিফিকেট প্রদান করে। তাদের মধ্যে উল্লেখযোগ্য বেশ কয়েকজনকে গতকাল শুক্রবার দোহার ইস্তাম্বুল শালিমার প্যালেসে সংবর্ধনা ও স্মারক প্রদান করেছে প্রবাসী যুব কল্যাণ ফেডারেশন, কাতার।

সংগঠনের সভাপতি সাংবাদিক আনোয়ার হোসেন মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অনুষ্ঠান উদযাপন আহবায়ক সাংবাদিক ইউসুফ পাটোয়ারী লিংকন। অনুষ্ঠানের শুরুতে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক সাংবাদিক কাজী মো. শামীম। অনুষ্ঠানের প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা মো. উমর ফারুক চৌধুরীর হাত থেকে অতিথিরা সম্মাননা স্মারক গ্রহণ করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘মহামারি করোনা ভাইরাসের শুরুর দিকে প্রতিটি মানুষ ভয় ও উৎকণ্ঠার মধ্যে জীবনযাপন করেছেন। মানুষ একে অপর থেকে দূরে সরে গিয়েছিল। অনেকে তাদের পরিবার ও আত্মীয়-স্বজন হারিয়েছেন। সংকটের ওই সময়ে গৃহবন্দী মানুষের পাশে ছিলেন কিছু উদ্যমী ও সাহসী মানুষ।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।