shopner bd
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩২
×

ইতালিতে অভিবাসী দিবসে বাংলাদেশ দূতাবাসের রেমিটেন্স পুরস্কার

  ইতালি প্রতিনিধি ১৭ অক্টোবর ২০২১, ১৫:৫৫

ইতালি

প্রতি বছরের মতো এ বছরও রোম বাংলাদেশ দূতাবাস প্রবাসীদের জন্য রেমিটেন্স পুরস্কার দেওয়ার ঘোষণা করেছে। ১৪ অক্টোবর এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তিতে প্রবাসী বাংলাদেশিদের নিবন্ধন করতে আহ্বান জানায় রোম বাংলাদেশ দূতাবাস।

জানা গেছে, আন্তজার্তিক অভিবাসী দিবস উপলক্ষে সাধারণত বৈধপথে দেশে রেমিটেন্স প্রেরণকারী প্রবাসীদের সম্মানার্থে এ পুরস্কার বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে দেওয়া হয়। অন্য একটি সূত্রে জানা যায়, মূলত বৈধপথে অর্থ প্রেরণ করতে এ আয়োজন প্রবাসী বাংলাদেশিদের অনেক উৎসাহ জোগাবে।

ক্যাটাগরিভিত্তিক পুরস্কারে সর্বোচ্চ রেমিটেন্স প্রেরণকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান করা হবে। যেসব প্রবাসী বাংলাদেশি বা প্রতিষ্ঠান ১ জুলাই ২০২০ হতে ৩০ জুন ২০২১-এর মধ্যে ১০ হাজার ইউরো বৈধপথে পাঠিয়েছেন এরকম ৫ জনকে এ পুরস্কার প্রদান করা হবে। এর মধ্যে তিনজন পুরুষ ও দুইজন মহিলা। দ্বিতীয় ক্যাটাগরিতে সর্বোচ্চ রেমিটেন্স প্রেরণকারী তিনটি প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান করা হবে। উপরে উল্লেখিত তারিখের মধ্যে কোনো প্রতিষ্ঠান যদি ইতালি থেকে ৫০ হাজার ইউরো বৈধপথে প্রেরণ করে থাকে সেই প্রতিষ্ঠানকে এ পুরস্কার দেওয়া হবে।

আগ্রহী প্রবাসী বাংলাদেশিদের বাংলাদেশ দূতাবাস রোম ও লেবার ওয়েল ফেয়ার উইং ইতালির ফেসবুক পেজ হতে ফরম ডাউনলোড করে আবেদন করতে বলা হয়েছে। ফরমের সাথে অবশ্যই প্রয়োজনীয় কাগজপত্র পাঠাতে হবে।  আগামী ২৩ নভেম্বরের মধ্যে রোমে বাংলাদেশ দূতাবাসে আগ্রহীদের আবেদন পৌঁছতে হবে।

উল্লেখ্য, অসম্পূর্ণ বা নির্ধারিত তারিখের মধ্যে কোনো আবেদন দূতাবাসে এসে না পৌঁছলে তা বাতিলযোগ্য হবে বলে এ তথ্য রোম দূতাবাস জানিয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।