shopner bd
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩২
×

মিশিগানের হ্যামটরমিক সিটির কাবাব হাউজে অনুষ্ঠিত কাউন্সিলর প্রার্থী মুসার সংবাদ সম্মলেন

  কামরুজ্জামান হেলাল, যুক্তরাষ্ট্র ১৮ অক্টোবর ২০২১, ১৫:৪৩

যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে আগামী ২ নভেম্বর অনুষ্ঠিত হবে হ্যামট্রামেক সিটির নির্বাচন। ইতোমধ্যে এই নির্বাচনকে ঘিরে শুরু হয়েছে প্রস্তুতি। শুরু হয়েছে নির্বাচনী আমেজ। এই নির্বাচনে কাউন্সিলর পদে লড়বেন সাবেক কাউন্সিলর আবু আহমদ মুসা। এর আগে তিনি ২০১৪ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত কাউন্সিলর ছিলেন।

আবু আহমদ মুসা সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার কৃতি সন্তান। মুসা আগামী ২ নভেম্বরের নির্বাচনকে সামনে রেখে ১৭ আগষ্ট (রবিবার) রাতে হ্যামট্রামেক সিটির কাবাব হাউজ রেস্টুরেন্টে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন। এসময় তিনি সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দেন এবং তিনি নির্বাচিত হলে তাঁর শিক্ষা, রাজনৈতিক ও কর্মজীবনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে হ্যামট্রামেক সিটিকে একটি পরিবেশবান্ধব, সুন্দর, পরিচ্ছন্ন ও সেফ সিটি গঠনে বলিষ্ঠ ভূমিকা রাখবেন বলে আশ্বস্থ করেন।

তিনি নতুন কোনো করারোপ না করে হ্যামট্রামেক সিটিতে নতুন নতুন ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্র তৈরি করতে কাজ করবেন, যা সিটি গভর্নমেন্টের রাজস্ব আয় বাড়াবে। সকল সম্প্রদায়ের নানা সমস্যা সমাধানের লক্ষ্যে দুটি অফিস স্থাপন করবেন। নাগরিক সুযোগ-সুবিধার মানোন্নয়নের পাশাপাশি হ্যামট্রামেক সিটির ইতিহাস ও ঐতিহ্য সমুন্নত রাখতে নিরলসভাবে কাজ করে যাবেন বলে জানিয়েছেন। 

নিজের জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী বলে জানান, “এ অঙ্গরাজ্যের মানুষ বিগত দিনেও আমায় নির্বাচিত করেছিল। আমার পুরনো অভিজ্ঞতাকে কাজে লাগাতে তাদের সেবা করতে আবারো নির্বাচনে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করবো। এজন্য সকলের ভালবাসা ও সহযোগিতা চাচ্ছি। হ্যামট্রামেক শহরে বসবাসরত বাংলাদেশিরা তাঁর সমর্থনে ব্যাপকভাবে কাজ করেছেন। 

নির্বাচনের দিন ভোটকেন্দ্রে গিয়ে সকলকে ভোট দেয়ার জন্য অনুরোধ করে মুসা বলেন, আপনাদের সহযোগিতা পেলে আমি আপনাদের আরো সেবা দিতে পারব। ভোট প্রদান করে আমাকে নির্বাচিত করুন। অনুষ্ঠানে আবু মুসার ক্যাম্পেইন কমিটি ছাড়া ও কমিউনিটির গন্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন টিভি ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।