shopner bd
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩২
×

অসুস্থ প্রবাসীকে মালদ্বীপ থেকে বিমানে দেশে প্রেরণ

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৯ অক্টোবর ২০২১, ১৯:১৬

মালদ্বীপ

গুরুতর অসুস্থ মালদ্বীপ প্রবাসী বাংলাদেশি কর্মী মোহাম্মদ সজীব আলীকে মালদ্বীপ বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে দ্রুত দেশে ফিরে উন্নত চিকিৎসা গ্রহণের জন্য ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের অর্থায়নে ডাক্তার ও নার্সসহ, মালদ্বীভিয়ান এয়ার এর বিমান যোগে বাংলাদেশে প্রেরণ করা হয়েছে।

রোববার (১৭ অক্টোবর) সকালে মালদ্বীপে বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব মোহাম্মদ সোহেল পারভেজ, ও দূতাবাসের কল্যাণ সহকারী, আল মামুন পাঠান এয়ারপোর্টে উপস্থিত থেকে বিদায় দেন। দূতাবাসের পক্ষথেকে তার দ্রুত সুস্থতা কামনা করা হয়।

মোহাম্মদ সজিব আলী মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার ডাক গোয়ালখালী গ্রামের জাফর এর পুত্র।

উল্লেখ, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের অর্থায়নে উন্নত চিকিৎসার জন্য বাংলাদেশে নিয়ে যাওয়ার লক্ষ্যে গত ১৯ সেপ্টেম্বর ও ৮ অক্টোবর সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়।

কিন্তু তিনি করোনাভাইরাসে আক্রান্ত হলে পরপর দুইবার ফ্লাইট বাতিল করা হয়। বর্তমান মালদ্বীপে বাংলাদেশ দূতাবাসের প্রতিটি  কর্মকর্তা-কর্মচারী মালদ্বীপে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের প্রতিদিন খোঁজখবর নিচ্ছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।