স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ২০ অক্টোবর ২০২১, ১৫:৫৬
ভিয়েনায় বাংলাদেশ দূতাবাস ও স্থায়ী মিশনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ সন্তান শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে বাংলাদেশ সরকার কর্তৃক ঘোষিত ‘শেখ রাসেল দিবস ২০২১’ পালন করা হয়েছে।
এ উপলক্ষে দূতাবাস ও স্থায়ী মিশনের পক্ষ থেকে শিশু-কিশোরদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি এবং আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা অনুষ্ঠানের শুরুতে রাষ্ট্রদূত মোহাম্মদ আব্দুল মুহিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার কনিষ্ঠ সন্তান শেখ রাসেলের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে আলোচনা অনুষ্ঠান শুরু হয়। প্রথমেই দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণীসমূহ পাঠ করা হয়।
আলোচনা পর্বে বক্তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সব শহিদ এবং মুক্তিযুদ্ধের সব শহিদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।
আলোচকরা বলেন, শেখ রাসেল ১৫ আগস্টের কালরাতে ঘাতকদের হাতে নির্মম হত্যার শিকার না হলে আজ বাংলাদেশ প্রধানমন্ত্রীর মতো আরও একজন দূরদর্শী, মানবিক ও আদর্শ নেতা পেত।
অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। তিনি বলেন, শেখ রাসেল বেঁচে থাকলে আজকে আমরা বঙ্গবন্ধুর আরও একজন যোগ্য উত্তরসূরি পেতাম।
আলোচনা অনুষ্ঠান শেষে রাষ্ট্রদূত মোহাম্মদ আব্দুল মুহিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী ও অংশগ্রহণকারী শিশু-কিশোরদের মাঝে পুরস্কার বিতরণ করেন এবং উৎফুল্ল শিশু-কিশোরদের নিয়ে কেক কেটে শহিদ শেখ রাসেলের জন্মদিন উদযাপন করেন। এরপর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সব শহিদ, মুক্তিযুদ্ধের সব শহিদদের আত্মার মাগফিরাত এবং দেশের শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com