shopner bd
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩২
×

যথাযথ মর্যাদায় মালদ্বীপে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উদযাপিত

  মো: এমরান হোসেন তালুকদার, মালদ্বীপ ২১ অক্টোবর ২০২১, ১৫:৪১

মালদ্বীপ

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে (২০ অক্টোবর) বুধবার মালদ্বীপস্থ বাংলাদেশ হাইকমশিন কর্তৃক এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে মহামান্য রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধানমন্ত্রী প্রেরিত বাণীসমূহ পাঠ করা হয় এবং আলোচনা সভা এবং মুসলিম উম্মাহ্ সহ সমগ্র মানবজাতির জন্য বিশেষ দোয়া প্রার্থনা করা হয়। 

মাওলানা মো: তাজুল ইসলাম এর, পরিচলানায় দোয়া মোনাজাতে প্রধান অতিথি ছিলেন, মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়ার এডমিনাল মোহাম্মদ নাজমুল হাসান। প্রধান অতিথি তার আলোচনায় বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) হলেন বিশ্ব শান্তির অগ্রদূত। তার সার্বজনীন শান্তির বার্তা দুনিয়ার সর্বত্র ছড়িয়ে দিতে হবে। সমাজে সাম্য ও সম্প্রীতি প্রতিষ্ঠায় তাঁর আদর্শের কোনো বিকল্প নেই।

আল্লাহ তা‘আলা পবিত্র কোরআনুল কারীমে বলেছেন, আমি আপনাকে পুরো জগদ্বাসীর জন্য রহমতস্বরূপ প্রেরণ করেছি। জীবনের সব ক্ষেত্রের জন্যই প্রিয়নবী (সা.) আমাদের আদর্শ। কোরআন মাজীদে আল্লাহ তা‘আলা বলেছেন, রসূলুল্লাহ (সা.)-এর জীবনেই তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ।

প্রায় সাড়ে ১৪শ’ বছর আগে এই দিনে আরবের পবিত্র মক্কার মরু প্রান্তরে মা আমিনার কোল আলো করে জন্ম নিয়েছিলেন বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)। আবার এই দিনে তিনি মহান আল্লাহ তা‘আলার ডাকে সাড়া দিয়ে পৃথিবী ছেড়ে চলে যান।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।