স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ২১ অক্টোবর ২০২১, ১৭:০৩
মালয়েশিয়ায় একটি নির্মাণস্থলে যৌথ অভিযান চালিয়ে ১৭২ বাংলাদেশিসহ ২১৩ অভিবাসী কর্মীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ।
বুধবার (২০ অক্টোবর) কুয়ালালামপুরের সেতাপাকের ওয়াংসা মাজু থেকে তাদের আটক করা হয়।
আটককৃত অন্য দেশের মধ্যে ইন্দোনেশিয়ার ২০, পাকিস্তানের ১০, ভিয়েতনামের ৬, ভারতের ৩, ও মিয়ানমারের দুইজন রয়েছেন।
সমন্বিত এই অভিযানে মোট ২৫৪ বিদেশি কর্মীকে আটক করা হয়। এরপর তাদের কাগজপত্র যাচাই করে অভিবাসন আইনের অধীনে বিভিন্ন অপরাধে জড়িত থাকায় ২১৩ জনকে আটক করা হয়।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com