shopner bd
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩২
×

কানাডায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২১ অক্টোবর ২০২১, ১৭:০৯

কানাডায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু

কানাডার টরন্টোয় গাড়ি চাপায় নাদিয়া ওসমান নামে এক বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছে। সে টরন্টোর বার্চমাউন্ট কলেজিয়েট স্কুলের ১২ গ্রেডের শিক্ষার্থী ছিলো।

জানা যায়, স্থানীয় সময় মঙ্গলবার আনুমানিক সকাল ১১টা ৪৫ মিনিটে সিগনাল পার হবার সময় একটি ভ্যানের সঙ্গে নাদিয়ার ধাক্কা লাগে। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অপর দিকে গাড়ির চালক একজন নারী। তিনি গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

মেধাবী নাদিয়া শিক্ষার্থী বাবা মায়ের একমাত্র সন্তান। তার মৃত্যুতে কমিনিউটিতে শোকের ছায়া নেমে এসেছে। অন্টারিও সংসদের সাংসদ ডলি বেগম নাদিয়ার বাসায় গিয়ে তার শোকসন্তপ্ত পরিবারকে সহানুভূতি জানান।

নাদিয়ার নামাজে জানাজা টরন্টো সময় বৃহস্পতিবার ২১শে অক্টোবর বাদ জোহর (২:০০ মি.) টরন্টোস্থ মসজিদ আল-আবেদীন, ইসলামিক রিসার্চ সেন্টারে অনুষ্ঠিত হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।