স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ২৩ অক্টোবর ২০২১, ১৬:১৭
কোভিড-১৯ মহামারির কারণে প্রায় ১৬ মাস পর অভিবাসীকর্মী ও বিদেশি পর্যটকদের প্রবেশে অনুমতি দেবে মালয়েশিয়া। এমনটিই জানালেন দেশটির প্রধানমন্ত্রী দাতুক সেরি ইসমাইল সাবরি ইয়াকুব।
মহামারী ব্যবস্থাপনা সম্পর্কিত বিশেষ কমিটি বিদেশি শ্রমিকদের প্রবেশের প্রস্তাবিত মানসম্মত পরিচালন পদ্ধতির সঙ্গে একমত হয়েছে বলে প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব গতকাল শুক্রবার (২২ আগস্ট) এক বিবৃতিতে বলেছেন।
এদিকে শুক্রবার রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত মাসে সরকার বলেছিল বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পাম তেল উৎপাদকের উৎপাদন ব্যাহতকারী গুরুতর শ্রম সংকট নিরসনের জন্য বৃক্ষরোপণ খাতে ৩২,০০০ বিদেশি কর্মী নিয়োগে অগ্রাধিকার দেবে।
এছাড়া মালয়েশিয়া গ্লাভস থেকে আইফোন পার্টস পর্যন্ত সবকিছু উৎপাদনে প্রায় দুই মিলিয়ন নথিভুক্ত অভিবাসী শ্রমিকের ওপর নির্ভরশীল। রাবার গ্লাভস শিল্প এই বছর এবং পরের বর্ধমান চাহিদা মেটাতে বিদেশি শ্রমিকদের ফেরার অনুমতি দেওয়ার জন্য সরকারের কাছে আবেদনও করেছিল।
নভেম্বরের মাঝামাঝি থেকে, মালয়েশিযা নির্দিষ্ট আন্তর্জাতিক ভ্রমণকারীদের তার গ্রীষ্মমণ্ডলীয় ছুটির দ্বীপ ল্যাংকাউই দেখার অনুমতি দেবে, মহামারি শুরুর পর প্রথমবারের মতো বিদেশি পর্যটকদের জন্য ভ্রমণ সীমানা পুনরায় খুলে দেবে। "মানসম্পন্ন" পর্যটক, যারা অর্থ ব্যয় করবে এবং অর্থনীতিকে চাঙ্গা করতে সাহায্য করবে।
এক্ষেত্রে পর্যটকদের অবশ্যই একটি নেতিবাচক কোভিড-১৯ ভ্যাকসিনেশন সার্টিফিকেট দেখাতে হবে এবং ৮০,০০০ ডলারের ভ্রমণ বিমা থাকতে হবে।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com