shopner bd
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩২
×

আমিরাতে কুমিল্লা এসোসিয়েশনের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

  মোহাম্মদ সেলিম, আরব আমিরাত ২৩ অক্টোবর ২০২১, ১৯:৪৩

আরব আমিরাত

সংযুক্ত আরব আমিরাতের শারজাহে গ্রেটার কুমিল্লা এসোসিয়েশনের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শারজাহের বাংলাদেশ সমিতির বঙ্গবন্ধু হলে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ সমিতি শারজাহের সভাপতি ও বৃহত্তর কুমল্লিার কৃতি সন্তান এম এ বাসার। বাংলাদেশ সমিতি শারজাহের সাধারণ সম্পাদক ও বৃহত্তর কুমিল্লার সন্তান শাহ মোহাম্মদ মাকসুদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আমিরাতের গোল্ডেন ভিসাপ্রাপ্ত কুমিল্লার সন্তান সিআইপি মাহাবুব আলম মানিক ও সিআইপি আবুল কালাম আজাদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুবাইয়ে নিযুক্ত কনসাল জেনারেল বি এম জামাল হোসেন।

অনুষ্ঠানে সম্মেলন উদ্বোধন করেন প্রকৌশলী নওশের আলী এবং স্বাগত বক্তব্য রাখেন প্রকৌশলী শহিদুল ইসলাম।

এ সময় কমিউনিটি থেকে বক্তব্য রাখেন- প্রকৌশলী আবু জাফর চৌধুরী, অধ্যাপক আব্দুস সবুর, জহির উদ্দিন, হাজী শরাফত আলী, আইয়ূব আলী বাবুল, ইসমাইল গণি চৌধুরী, জাকির হোসের চুট্টু, সিআইপি আব্দুল করিম, সিআইপি বদরুল ইসলাম, কাজী মোহাম্মদ আলী, সালাহ উদ্দিন, নারীনেত্রী কাওসার নাজ নাসের সহ আরো অনেকে।

সংগঠনের পক্ষ থেকে বক্তব্য রাখেন- সহ সভাপতি সিআইপি রিপন দত্ত, জাকির হোসেন, দেলওয়ার আহমদ, নাসির উদ্দিন কাওছার, জাহাঙ্গীর আলম রূপু, সিকদার শাফায়েত উল্লাহ, মকবুল হোসেন, তারেকুল ইসলাম দুর্জয়।

পরে সিআইপি মাহাবুব আলম মানিককে সভাপতি ও নাসির উদ্দিন কাওছারকে সাধারণ সম্পাদক করে দু বছর মেয়াদি কমিটি গঠন করা হয়।

এ সময় বক্তারা বলেন, এ সংগঠন বিগত দিনে প্রবাসি ও দেশর মানুষের আর্থ সামাজিক উন্নয়নে কাজ করে গেছে। আগামি দিনে এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।