কামরুজ্জামান হেলাল, যুক্তরাষ্ট্র ২৫ অক্টোবর ২০২১, ১৬:২০
সাম্প্রতিক সময়ে বাংলাদেশের বিভিন্ন স্থানে হিন্দুদের বাড়ি, মন্দির ও মণ্ডপে হামলা, অগ্নিসংযোগ ও প্রতিমা ভাঙচুরের ঘটনায় প্রতিবাদ জানিয়ে রবিবার দুপুরে শহরে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মিশিগান মহানগর আওয়ামীলীগ, মিশিগান স্টেট যুবলীগ, মিশিগান স্টেট সেচ্চাসেবকলীগ ও মিশিগান স্টেট ছাত্রলীগের যৌথ উদ্যেগে বাংলাদেশে উগ্র জঙ্গি বাদ ও সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে মিশিগানের হেমট্রামিক সিটির জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্থায়ী মোড়ালের সম্মুখে মানব বন্ধন অনুষ্টিত হয়।
মিশিগান মহানগর আওয়ামীলীগের সভাপতি আব্দুস শাকুর খাঁন মাখনের সভাপতিত্বে ও মিশিগান স্টেট যুবলীগের সাধারণ সম্পাদক শেখ বদরুদ্দোজা জুনেদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন মিশিগান মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুতালিব যুগ্ন সম্পাদক মৃদুল কান্তি সরকার, মিশিগান স্টেট যুবলীগের সভাপতি মো জাহেদ মাহমুদ আজিজ সুমন,যুগ্ন সাধারণ সম্পাদক রুম্মান আহমদ চৌধুরী ইভান,সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইয়াহিয়া,মিশিগান স্টেট সেচ্ছাসেবকলীগের আহ্ববায়ক ইজাজুল ইসলাম মিশিগান স্টেট ছাত্রলীগের আহ্ববায়ক খাজা আফজাল হোসেন, পঙ্কজ দাস, নিপেশ সুত্রধর, সৌরভ চৌধুরী, প্রিয়াংকা চক্রবর্তী প্রমুখ।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com