অস্ট্রেলিয়া প্রতিনিধি ২৫ অক্টোবর ২০২১, ১৬:৪০
বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে সিডনিতে সাম্প্রদায়িকতাবিরোধী মানববন্ধন ও র্যালি করেছেন প্রবাসীরা৷ রোববার (২৪ অক্টোবর) দুপুরে নর্থ সিডনিতে এ র্যালির আয়োজন করা হয়৷ সেখানে বিভিন্ন প্ল্যাকার্ড ও ফেস্টুন নিয়ে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের প্রতি সমবেদনা জানান প্রবাসীরা৷
ধর্ম-বর্ণ নির্বিশেষে সিডনি প্রবাসীদের অনেকেই সেখানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন৷ কোনো সংগঠন নয়, শুধুমাত্র প্রতিবাদের তীব্র স্পৃহা থেকে মানুষ সিডনি শহরে জড়ো হন৷
প্রতিবাদে অংশ নেওয়াদের কয়েকজনের সঙ্গে এ প্রতিবেদকের কথা হয়৷ তারা বলেন, আমাদের বড় পরিচয় আমরা অসাম্প্রদায়িক বাংলাদেশি৷ আমরা বাংলাদেশে শান্তি চাই৷ দেশে সাম্প্রদায়িক সহিংসতার পেছনে যারা রয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই৷
শহরের আর্কিবাল্ড ফাউন্টেইন পার্কে দুপুর ১২টা থেকে বিভিন্ন ব্যানার নিয়ে অসাম্প্রদায়িক মানুষ জড়ো হতে থাকেন৷ দেখতে দেখতে দুপুর ১টার দিকে অনেক প্রবাসী জড়ো হন। তাদের সবার একটাই দাবি- আর দেখতে চাই না সহিংসতা৷
রাস্তায় অন্যান্য কমিউনিটির অস্ট্রেলিয়ানদের অনেকেই ইংরেজিতে লেখা ব্যানার ও স্লোগান দেখে তাদের সাথে একাত্মতার কথা জানান৷
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com