মোহাম্মদ সেলিম, আরব আমিরাত ২৭ অক্টোবর ২০২১, ১৫:৫০
সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত মান্যবর রাষ্ট্রদূত মোহা্ম্মদ আবু জাফরের সাথে আমিরাতের গ্রেটার কুমিল্লা ওয়েলফেয়ার সোসাইটির নবগঠিত কমিটির নেতৃবৃন্দরা এক মতবিনিময় ও সৌজন্য সাক্ষাতে মিলিত হন। রবিবার (২৪ অক্টোবর) দুপুর ১২ টায় আবুধাবীস্থ বাংলাদেশ দূতাবাসে এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন দূতাবাসের মিশন উপ প্রধান মিজানুর রহমান মিজান।
সৌজন্য সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন, গ্রেটার কুমিল্লার ওয়েলফেয়ার সোসাইটি নবনির্বাচিত সভাপতি মাহবুব আলম মানিক সিআইপি, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন কাউসার, সংগঠনের উপদেষ্টা হাজী মনির, যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক শিকদার মোহাম্মদ শাফায়েত উল্ল্যাহ্, সহ সাংগঠনিক সম্পাদক মোশারফ সামসুল হক, প্রচার সম্পাদক মোশারফ হোসেন ফারুক, ক্রীড়া সম্পাদক জালাল হোসেন কালাম প্রমুখ।
মতবিনিময় কালে রাষ্ট্রদূত রাজনীতির উর্ধ্বে থেকে আমিরাতে অধিক চাহিদা সম্পন্ন বাংলাদেশী শাকসবজি ফলমূল এবং মাছ, মাংস, সুটকীসহ বিভিন্ন পণ্যসামগ্রীর ব্যবসা প্রসারের কথা বলেন। মতবিনিময়কালে আমিরাতে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের হাতকে শক্তিশালী করে অর্থনৈতিকে আরো গতিশীলের লক্ষ্যে আলোচনা করা হয়।
পরে নেতৃবৃন্দরা বাংলাদেশ দূতাবাসের লেবার কাউন্সিলর আব্দুল আলীম মিয়া, পাসপোর্ট সচীব মোহাম্মদ সাইফুল ইসলাম এবং শ্রম সচীব লুৎফুন নাহার নাজিমের সাথে পৃথক পৃথকভাবে সৌজন্যে সাক্ষাৎ করেন।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com