shopner bd
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩২
×

মালটায় ২০ হাজারের বেশি দক্ষ শ্রমিক পাঠানোর সুযোগ

  ফ্রান্স প্রতিনিধি ২৮ অক্টোবর ২০২১, ১৫:২০

ফ্রান্স

দক্ষিণ ইউরোপের ক্ষুদ্র দেশ মালটায় প্রায় ২০ হাজারের বেশি দক্ষ শ্রমিক পাঠানোর সুযোগ সৃষ্টি হয়েছে। এর জন্য ভিসা প্রসেসিং, আনুষঙ্গিক ফাইল চার্জ এবং যাতায়াত ভাড়াসহ সর্বোচ্চ দুই লাখ টাকা ব্যয় হবে বলে জানিয়েছেন অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশনের মহাসচিব কাজী এনায়েত উল্লাহ। গতকাল শনিবার সন্ধ্যায় ফ্রান্সের রাজধানী প্যারিসে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।

এদিকে ইউরোপে শ্রমিক পাঠানোর সুযোগ কাজে লাগিয়ে কিছু অসাধু দালালচক্র মানবপাচারে জড়িত হচ্ছে। এসব পাচারকারীদের দিকে সতর্ক দৃষ্টি ও খেয়াল রাখতে হবে  বলে সংবাদ সম্মেলনে বলা হয়। ইতিমধ্যে দালালচক্রের খপ্পরে পড়ে মালটায় যাওয়া ১৬৫  বাংলাদেশি বন্দী হয়েছেন।

সংবাদ সম্মেলনে অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি ফখরুল আকম সেলিম বলেন, ‘বিগত দিনে ইউরোপের বিভিন্ন দেশে বাংলাদেশ থেকে দক্ষ শ্রমিক পাঠানোর সুযোগ সৃষ্টি হলেও কিছু অসাধু চক্রের অনৈতিক কার্যকলাপের ফলে সেই সুযোগগুলো সঠিকভাবে কাজে লাগানো সম্ভব হয়নি। তাই মালটায় এখন দক্ষ শ্রমিক প্রেরণের যে সুযোগ সৃষ্টি হয়েছে তা যেন কোনোভাবেই আবারও একই অসাধু চক্রের কারণে হাতছাড়া না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে।’

অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশনের মহাসচিব কাজী এনায়েত উল্লাহ বলেন, ‘মানব চক্রের খপ্পরে পড়ে মালটায় যে ১৬৫ বাংলাদেশি জেলবন্দি রয়েছেন, তাদের মুক্তির ব্যাপারেও সংগঠন উদ্যোগ নিয়েছে। মালটার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখ্য সচিব কেবিন মাহনে ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এ প্রসঙ্গে দীর্ঘ সময় আলোচনা হয়েছে। এ সময় বাংলাদেশ থেকে দক্ষ শ্রমিক আনার বিষয়ে আলোচনা হয়েছে।’

এনায়েত উল্লাহ আরও বলেন, ‘২০ হাজারের অধিক দক্ষ শ্রমিক মালটায় আসার সুযোগ রয়েছে। ইলেকট্রিশিয়ান, পাইপফিটার, ক্লিনার, রেস্টুরেন্ট এবং ট্যুরিজম খাতে কাজ করতে সক্ষম শ্রমিদের বিরাট চাহিদা রয়েছে মালটায়। তবে তাদের অবশ্যই ইংরেজি ভাষার ক্ষেত্রে দক্ষতা থাকতে হবে। মালটার সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা পরামর্শ দিয়েছেন অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন চাইলে বাংলাদেশ থেকে দক্ষ শ্রমিক আনার ব্যাপারে উদ্যোগ নিতে পারে। তবে এই অ্যাসোসিয়েশন যেহেতু একটি অলাভজনক সামাজিক প্রতিষ্ঠান, তাই অ্যাসোসিয়েশন এ ধরনের অর্থনৈতিক কার্যকলাপে জড়িত হতে পারবে না।’

এ বিষয়ে যেকোনো পরামর্শ জানতে চাইলে যে কেউ অ্যাসোসিয়েশনের সঙ্গে যোগাযোগ করতে পারেন। মালটা ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়নেও এ সংগঠন ভূমিকা পালন করবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশনের এক্সিকিউটিভ শরীফ আল মমিন, এমদাদুল হক স্বপন এবং টি এম রেজা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।