কানাডা প্রতিনিধি ২৮ অক্টোবর ২০২১, ১৬:৪০
“জাগো মানুষ, রুখে দাও সাম্প্রদায়িক সন্ত্রাস” একই স্লোগান কণ্ঠে নিয়ে উদীচী শিল্পীগোষ্ঠী অব কানাডা সনাতন ধর্মাবলম্বীদের ওপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে গত ২৪ অক্টোবর স্থানীয় গোল্ডেন এইজ সেন্টার-৩০০০ ডেনফোর্থ এভিনিউয়ে এক প্রতিবাদ সভার আয়োজন করে।
সংগঠনের সহ-সভাপতি রাশিদা এলাহির সভাপতিত্বে এতে প্রধান এবং বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে কবি আসাদ চৌধুরী ও রবীন্দ্র সঙ্গীত শিল্পী লিলি ইসলাম।
অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নিয়ে ৭২ এর সংবিধানে ফিরে যাওয়ার ওপর গুরুত্ব আরোপ করেন।
এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- চাকসুর সাবেক সাধারণ সম্পাদক আজিম উদ্দিন আহমেদ, নতুনদেশ-এর প্রধান সম্পাদক শওগাত আলী সাগর, কানাডা মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা আক্তার জানু, বাচনিক এর সংগঠক মেরী রাশেদীন, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি ফখরুল ইসলাম মিলন, এবাকনের সাবেক সাধারণ সম্পাদক মহাম্মদ আবুল বাশার, বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক ফারহানা শান্তা, অন্টারিও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিটন মাসুদ, অন্য থিয়েটার/স্বরের আহমেদ হোসেন, নাট্য ও সাংস্কৃতিক কর্মী মাহমুদুল ইসলাম সেলিম, ব্যারিস্টার রিজুয়ান রহমান, বাচিক শিল্পী হিমাদ্রী রায়, নওশের আলী, উদীচী শিল্পীগোষ্ঠীর ইভা নাগ, নাওরোজ ইত্তেলা ও সুমন সাইয়েদ। সামগ্রিক অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন কামরান করিম।
অনুষ্ঠানে জ্যাকুলিন রোজারিওর সঞ্চালনায় উদীচী শিল্পীগোষ্ঠী অব কানাডার শিল্পীরা প্রতিবাদী আবৃত্তি ও গণসংগীত পরিবেশন করেন।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com