shopner bd
শনিবার, ২৩ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
×

নরওয়ের বিশ্ববিদ্যালয়ে নেতৃত্বে বাংলাদেশি শিক্ষার্থী

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ৩০ অক্টোবর ২০২১, ১৫:৩৭

নরওয়ের বিশ্ববিদ্যালয়ে নেতৃত্বে বাংলাদেশি শিক্ষার্থী

উচ্চশিক্ষা গ্রহণ করতে প্রতি বছর অনেক বাংলাদেশি শিক্ষার্থী বিদেশে পাড়ি জমান। তাদের মধ্যে অনেকেই একাডেমিক পড়াশোনার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদেও কাজ করেন। অনেকেই ইতিমধ্যে দিয়েছেন নেতৃত্বও। তাদেরই একজন বাংলাদেশি শিক্ষার্থী রাকিন আবসার অর্ণব। বর্তমানে তিনি ইউরোপের দেশ নরওয়ের ভোলদা বিশ্ববিদ্যালয়ে মিডিয়া অ্যান্ড জার্নালিজম বিভাগে মাস্টার্স করছেন। গত সেপ্টেম্বরের শেষ দিকে বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের নির্বাচন অনুষ্ঠিত হয়। সেখানে তিনি সদস্য নির্বাচিত হয়েছেন।

জানা গেছে, ৩০ বছর ধরে ছাত্র সংসদের নির্বাচন হচ্ছে ভোলদা বিশ্ববিদ্যালয়ে। প্রতিবছরই সেপ্টেম্বরে অনুষ্ঠিত হয় এ নির্বাচন। প্রায় সাড়ে ৪ হাজার শিক্ষার্থী তাদের ভোটাধিকার প্রয়োগ করে এক বছরের জন্য তাদের প্রতিনিধিদের নির্বাচিত করেন।

শুরু থেকে এখন পর্যন্ত এই ছাত্র সংসদটিতে বিদেশি শিক্ষার্থীরা খুবই কম নির্বাচিত হয়েছেন। এর আগে ভারত ও ভিয়েতনামের শিক্ষার্থী নির্বাচিত হলেও কোনো বাংলাদেশি হিসেবে নির্বাচিত হওয়ার ঘটনা এটাই প্রথম। ভোলদা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদে ২২ জন প্রতিনিধি নির্বাচিত হন। এর মধ্যে ১১ জন থাকেন মূল সদস্য এবং ১১ জন সহযোগী সদস্য। প্রতিটি বিভাগ থেকে চারজন সদস্য নির্বাচিত হন। এর মধ্যে দুজন মূল সদস্য, আর দুজন সহযোগী। মিডিয়া অ্যান্ড জার্নালিজম বিভাগ থেকে ভোটের ভিত্তিতে অর্ণব সহযোগী সদস্য নির্বাচিত হয়েছেন।

অর্ণব বলেন, ‘নির্বাচিত হয়ে আমি ভীষণ আনন্দিত। সদস্য হওয়ার পর জানতে পেরেছি এর আগে কোনো বাংলাদেশি এই ছাত্র সংসদে নির্বাচিত হননি। আশা করি আমি দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে পারব।’  ছাত্র সংসদটির নেতা ট্রন্ড ফ্রেডরিক বলেন, ‘এই প্রথমবারের মতো বাংলাদেশের কোনো শিক্ষার্থী আমাদের ছাত্র সংসদে নির্বাচিত হলেন। সে হিসেবে বলা যায়, রাকিন ইতিহাস গড়েছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।