shopner bd
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩২
×

মিশিগানে ধর্মীয় সম্প্রীতি প্রতিষ্ঠায় ব্যতিক্রমী উদ্যোগ

  যুক্তরাষ্ট্র প্রতিনিধি ০১ নভেম্বর ২০২১, ১৩:৫৮

যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের মিশিগানে ধর্মীয় সম্প্রীতি প্রতিষ্ঠায় এক ব্যতিক্রমী সমাবেশ হয়েছে। ইসলামিক সেন্টার অব ওয়ারেন ও মসজিদ আল ফাতহের উদ্যোগে গেল রোববার এ সমাবেশ হয়। এতে বিভিন্ন ধর্মের মানুষ অংশগ্রহণ করেছেন।

আয়োজকরা বলেছেন, অন্য ধর্মের মানুষের সঙ্গে সম্প্রীতি গড়ে তুলতে এবং ইসলামবিদ্বেষ দূর করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। 

সরেজমিন দেখা গেছে, মসজিদ আল ফাতহে সারাদিন উন্মুক্ত রাখা হয়েছে। পবিত্র আল কুরআনের বাণী ও ইসলামের ইতিহাস প্ল্যাকার্ড ও পোস্টারের মাধ্যমে সুন্দরভাবে প্রদর্শন করা হয়েছে। আরবি লেখার পাশাপাশি ইংরেজিতে অনুবাদ ছিল। মসজিদে আগত অমুসলিমদের ফুল দিয়ে অভ্যর্থনা জানান। তারা ইসলাম সম্পর্কে জানতে প্রশ্ন করেন। ইসলামিক চিন্তাবিদরা তাদের নানা প্রশ্নের উত্তর দেন। ‘মসজিদের দরজা খোলা’ শীর্ষক প্রাণবন্ত এ অনুষ্ঠান যেন সব সম্প্রদায়ের মানুষের মধ্যে সম্প্রীতির এক অনন্য উদাহরণে রূপ পেয়েছে। 
   
মসজিদ কমিটির সভাপতি অলিউর রহমানের সঞ্চালনায় ধর্মীয় এ সভায় বক্তব্য রাখেন- ওয়ারেন সিটির মেয়র জিম ফাউটস, কাউন্সিলরম্যান জনাতন লাফায়াটি, কাউন্সিলরম্যান রন পাপান্ড্রিয়া, ইসলামিক স্কলার আবদুল লতিফ আজম, মোহাম্মদ জিন্দানী, মোস্তফা এল টুরক, ইমাম আবদুল বাছিত চৌধুরী, মসজিদ কমিটির সদস্য সৈয়দ সাহেদুল হক, কমিউনিটি অ্যাক্টিভিস্ট ফয়সাল আহমদ, ড. খাজা শাহাব আহমদ, আজিজ চৌধুরী মুরাদ, নুমান আরবী প্রমুখ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।