shopner bd
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩২
×

ওমান ক্রিকেট বোর্ড চেয়ারম্যানের সাথে বিসিএসএ’র সৌজন্য সাক্ষাৎ

  ওমান প্রতিনিধি ০১ নভেম্বর ২০২১, ১৫:২৮

ওমান

ওমান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান পঙ্কজ খেমজির সাথে বাংলাদেশ ক্রিকেট সাপোর্টার্স এসোসিয়েশন সৌজন্য সাক্ষাৎ করেছে। সংগঠনটির সহ-সভাপতি তানভীর আহমেদের নেতৃত্বে একটি দল এ সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাতকালে প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন সংগঠনটির জেনারেল মেম্বার সেলিম আহমেদ ও বিসিএসএ'র ওমানের উপদেষ্টা ও বাংলাদেশ সাংবাদিক ফোরাম ওমানের সভাপতি এইচ এম হুমায়ুন কবির প্রমূখ।

সাক্ষাৎকালে  সুদূর বাংলাদেশ থেকে ক্রিকেটকে ভালোবেসে ওমানে খেলা দেখতে আসায় বাংলাদেশ ক্রিকেট সাপোর্টার্স এসোসিয়েশন'কে ধন্যবাদ জানান পঙ্কজ খেমজি। এসময় ওমান জাতীয় ক্রিকেট দলের সাক্ষরিত জার্সি উপহার দেন বোর্ড চেয়ারম্যান পঙ্কজ খেমজি। এদিকে বাংলাদেশ ক্রিকেট সাপোর্টার এসোসিয়েশনের পক্ষেও পঙ্কজ খেমজিকে একটি ক্রেষ্ট হস্তান্তর করা হয়। ভবিষ্যতে ক্রিকেট প্রেমীদের ওমানে এসে খেলা উপভোগ করতে ভিসা প্রসেসিং সহজিকরণে গুরুত্ব দেয়া হবে বলেও জানান পঙ্কজ খেমজি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।