shopner bd
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩২
×

বাংলাদেশে সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে ডেট্রয়েট দুর্গা টেম্পলের উদ্যোগে মানববন্ধন

  কামরুজ্জামান হেলাল, যুক্তরাষ্ট্র ০১ নভেম্বর ২০২১, ১৫:৪৮

কামরুজ্জামান হেলাল, যুক্তরাষ্ট্র

বাংলাদেশে সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে গতকাল রবিবার দুপুরে ডেট্রয়েট দুর্গা টেম্পলের উদ্যোগে এক মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ১২টায় জোসেফ ক্যাম্পাউ এভিনিউস্থ হ্যামট্রাম্যাক টাউন সেন্টারে (নতুন আল-হারামাইন স্টোরের সামনে) আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বিভিন্ন প্ল্যাকার্ড ও ফেস্টুন নিয়ে ধর্ম-বর্ণ নির্বিশেষে শত শত নারী পুরুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। সমাবেশে হিন্দু স্বয়ংসেবক সংঘ, আন্তঃধর্মীয় নেতৃত্ব পরিষদ, হিন্দু আমেরিকান মেট্রো ডেট্রয়েট, মিশিগান হিন্দু যুব গোষ্ঠী, ইউএস গ্লোবাল লিডারশিপ কোয়ালিশন, ইসকন, বিশ্ব হিন্দু জোট নেতৃবৃন্দ একাত্মতা প্রকাশ করে অংশ নেন।

বক্তব্য রাখেন পঙ্কজ দাস, উজ্জ্বল সূত্রধর, পার্থ দেব, অমল দেব, হ্যামট্রাম্যাক সিটির মেয়র কারেন মাজেউস্কি, হ্যামট্রাম্যাক সিটি কাউন্সিলের প্রার্থী লিন ব্লেসি, হ্যামট্রামক সিটি কাউন্সিল প্রার্থী মুহিত মাহমুদ প্রমুখ। 

বক্তারা হিন্দু সম্প্রদায়ের উপর নৃশংস হামলাকারীদের দৃষ্টান্তমুলক শাস্তি দাবী করেন। সমাবেশে অংশগ্রহণকারীরা বিশ্ব শান্তির জন্য হরে কৃষ্ণ মহামন্ত্র  কীর্তন করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।