শরীফ মোহাম্মদ মিজানুর রহমান, কুয়েত ০২ নভেম্বর ২০২১, ১৫:২০
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) নির্বাচনে ওমর ফারুক সভাপতি ও দীপ আজাদ মহাসচিব নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ প্রেসক্লাব কুয়েত।
শনিবার কুয়েতের রাজধানীর একটি হোটেলে অভিনন্দন সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ জালাল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আ হ জুবেদের সঞ্চালনায় বক্তারা বলেন, দেশের মতো প্রবাসেও দায়িত্ব পালনে প্রবাসী সংবাদকর্মীরা নানাভাবে হয়রানি শিকার হয়। সংবাদকর্মীদের জন্য সুস্থ পরিবেশ তৈরি এবং দেশের উন্নয়ন ও প্রবাসীদের কল্যাণে ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই।
এসময় অন্যান্য সংবাদকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন শরীফ মিজান, আলা আমিন রানা, সাদেক রিপন, নাসির উদ্দিন খোকন, রুহুল আমিন মোহাম্মদ মোশাররফ, আলাল আহমেদ, আবু বক্কর পাভেল, রবিউল হোসেন, আমবিয়া খোকন, কুয়েত ফ্যামিলি ফোরামের সভাপতি আব্দুল হাই ভূঁইয়া প্রমুখ।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com