কুয়েত প্রতিনিধি ০৯ নভেম্বর ২০২১, ১৭:৫৬
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে কুয়েতে কবিতা আবৃতি ও সাংস্কৃতিক সন্ধ্যা আয়োজন করা হয়। শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ দূতাবাসের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ সাহিত্য অঙ্গনের আয়োজনে বাংলাদেশি প্রবাসী সাহিত্য ও সংস্কৃতিপ্রেমীরা এতে অংশগ্রহণ করেন।
সন্ধ্যার পর থেকে বাংলাদেশ দূতালয় প্রাঙ্গণ ছিল বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসী বাংলাদেশিদের পদচারণার মুখর। বিশেষ করে কুয়েত প্রবাসী বাংলাদেশি পরিবারের নারী শিশুকিশোরদের উপস্থিতি ছিল লক্ষণীয়। সাহিত্য ও সংস্কৃতিপ্রেমী রফিকুল ইসলামের সভাপতিত্বে ও এ কে আজাদ নুরের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন কুয়েতে বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল আশিকুজ্জামান।
শ্রম কাউন্সিলর আবুল হোসেন, প্রথম সচিব দূতালয় প্রধান নিয়াজ মোর্শেদ, প্রথম সচিব ভিসা ও পাসপোর্ট ইকবাল আক্তারসহ দূতাবাসের কর্মকর্তা, বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত বাংলাদেশি সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান ঘিরে প্রবাসীদের মাঝে প্রবাসের ব্যাপক আগ্রহ উদ্দীপনা দেখা যায়। আগত প্রবাসীরা বলেন, বিদেশের মাটিতে কর্মব্যস্ততার মাঝে বিভিন্ন পারিপার্শ্বিক সীমাবদ্ধতা থাকা সত্বেও এমন একটি অনুষ্ঠানের আয়োজন সত্যিই প্রশংসার দাবি রাখে।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com