কামরুজ্জামান হেলাল, যুক্তরাষ্ট্র ০৯ নভেম্বর ২০২১, ১৯:১৮
যুক্তরাষ্ট্রে বাংলাদেশি সংগঠন বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি ইনক মিশিগানের নতুন কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে গত রোববার হ্যামট্রামেক সিটির গেইটস অব কলম্বাস হলে পরিচিতি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন নবনির্বাচিত সভাপতি মো. আজমল হোসেন ও সাধারণ সম্পাদক বাছির আহমদ বাবুল।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা সাবসেক্টর কমান্ডার সিলেট পৌরসভা ও সিলেট সদর উপজেলার সাবেক চেয়ারম্যান বাবরুল হোসেন বাবুল। বিশেষ অতিথি ছিলেন, বাবরুল হোসেন বাবুলের স্ত্রী বাংলাদেশ সোসাইটি নিউইয়র্কের সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক রানা ফেরদৌস চৌধুরী ও বিয়ানীবাজার সমিতি নিউইয়র্কের সাবেক সভাপতি আজিমুর রহমান বুরহান।
অনুষ্ঠানে বক্তব্য দেন, বাবরুল হোসেন বাবুল, নজরুল রহমান, আনোয়ার কামাল, সেলিম আহমদ, মোহাম্মদ নজরুল ইসলাম, মোস্তাক আহমদ, মোহাম্মদ হোসেন সোলেমান, শাহ খালিশ, হেলাল উদ্দীন রানা, আনোয়ার কামাল, মো. কমর উদ্দিন, সেলিম আহমেদ, আব্দুল খালিক, বুরহান উদ্দিন, শামীম আহমদসহ অনেকে।
এ সময় নবনির্বাচিত সভাপতি আজমল হোসেন জানান, মিশিগানে শতাধিক আঞ্চলিক সংগঠনের মধ্যে সবথেকে বড় বাংলাদেশি সংগঠন এটি। সংগঠনটি ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত হয়েছে। যথাযথ নিয়ম মেনে সংগঠনটি প্রবাসী বাংলাদেশির কল্যাণে কাজ করে যাচ্ছে। অনুষ্ঠানের শেষে নৈশভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com