shopner bd
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩২
×

আমিরাতে রাঙ্গুনিয়া সমিতির উদ্যোগে মিলাদুন্নবী অনুষ্ঠিত

  আরব আমিরাত প্রতিনিধি ১০ নভেম্বর ২০২১, ১৫:৫৪

আরব আমিরাত প্রতিনিধি

সারা বিশ্বে মুসলমানরা এক না হওয়ায় বিধর্মীরা আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ (স.) তথা ইসলাম ধর্মকে নিয়ে নানাভাবে কটূক্তি করার সুযোগ পাচ্ছে। তাই বিশ্ব মুসলিম উম্মাকে এক হওয়ার আহ্বান জানান বক্তারা।

৬ নভেম্বর দেরা দুবাই সংগঠনের অস্থায়ী কার্যালয়ে প্রবাসী রাঙ্গুনিয়া সমিতি দুবাই ও উত্তর আমিরাত কেন্দ্রীয় কমিটির উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উদযাপন উপলক্ষে মিলাদ ও আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন।

প্রবাসী রাঙ্গুনিয়া সমিতির সভাপতি মাওলানা ফজলুল কবির চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক সাইফুল ইসলাম তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আরব আমিরাত প্রবাসী সাংবাদিক সমিতির সিনিয়র সহ-সভাপতি নাসিম উদ্দিন আকাশ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- নুরুল ইসলাম, ওসমান গণি, সাংবাদিক ওবায়দুল হক মানিক, বোরহান চৌধুরী, তারেক, মনজুরুল হক, মোহাম্মদ কুতুবউদ্দিন, গিয়াস উদ্দিন, ফরহাদ, শোয়েব, সৈয়দ খোরশেদ আলম, মোহাম্মদ ফয়েজ, মো. সাইদুজ্জামান, নাজিম উদ্দীন, সেলিম রেজা, হোসাইনুর রশিদ, মোহাম্মদ বোরহান কবির চৌধুরী, সেলিম রেজা প্রমুখ। আলোচনা শেষে মুসলিম উম্মার সুখ-শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।