shopner bd
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩২
×

‌‘মানিকে মাগে হিতে’ গেয়ে ওমান মাতাবেন ইয়োহানি

  ওমান প্রতিনিধি ১৪ নভেম্বর ২০২১, ১৪:৫৬

ওমান

নেট দুনিয়ায় ভাইরাল ‘মানিকে মাগে হিতে’, গান গেয়ে শ্রীলঙ্কা-বাংলাদেশসহ গোটা বিশ্ব কাপিয়ে এবার ওমান মাতাতে আসছেন গানটির শিল্পী ইয়োহানি দিলোকা ডি সিলভা। অল্প সময়ে ব্যাপক জনপ্রিয়তা পাওয়া শ্রীলঙ্কান এই শিল্পী আগামী ১৬ ডিসেম্বর ওমানের আল ফালাজ হোটেল ও ১৭ ডিসেম্বর কুরুম সিটি এম্পিথিয়েটর গান ও নাচের ছন্দে মাতাবেন বলে নিশ্চিত করেছেন আয়োজক কোম্পানিটির চিফ এক্সিকিউটিভ অফিসার  আনসেল্ম পেরেরা ও জেনারেল ম্যানেজার ফ্রান্সেস পেরেরা। বিজনেস প্রসেসিং আউটসোর্সিং সার্ভিসেস গ্লোবাল কোম্পানির ব্যানারে এই কনসার্ট হবে।

ইয়োহানি বাংলাদেশিদের কাছে বেশ জনপ্রিয়তা অর্জন করায় আসরটি ওমানে বসবাসরত বাংলাদেশিদের জমকালো উপভোগের সুযোগ করে দিতে প্রচারণা চালাচ্ছেন আয়োজক প্রতিষ্ঠানটির কর্মকর্তারা।

অনুষ্ঠানটি সফল করতে শনিবার সকালে অনির্ধারিত এক বৈঠকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমান ও বাংলাদেশ সাংবাদিক ফোরাম ওমানসহ কমিউনিটির বিশিষ্টজনদের সাপোর্ট প্রত্যাশা করেন আয়োজক প্রতিষ্ঠানটি।

এসময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক ফোরাম ওমানের সভাপতি এইচ এম হুমায়ুন কবির, সাংবাদিক রাসেল মাহমুদ, সাংবাদিক পলাশ শীল এবং ওমান যুবলীগ নেতা আলাউদ্দিন আলোসহ আরো অনেকে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।