shopner bd
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩২
×

আমিরাতে মেয়র আতিকুল ইসলামকে সংবর্ধনা

  মোহাম্মদ সেলিম, আরব আমিরাত ১৪ নভেম্বর ২০২১, ১৯:২৪

আরব আমিরাত

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, ঢাকা সিটি করপোরেশন প্রবাসীদের জন্য সিটি বন্ড চালু করতে যাচ্ছে; যা মনিটরিং করবে সিকিউরিটি এক্সচেঞ্জ। ২০৩৫ সালের মধ্যে বিশ্বে উল্লেখযোগ্য সিটি করপোরেশনের মধ্যে ঢাকা সিটি করপোরেশন থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বেঁচে থাকলে ঢাকা সিটি করপোরেশন আনপ্লান থাকত না, কিন্তু তিনি যখন দেশের উন্নয়নের দিকে এগোচ্ছিলেন তখনই তাকে হত্যা করা হয়। এতে দেশ ৩৫ বছর পিছিয়ে গেছে। 

অন্যথায় বাংলাদেশ আজ বিশ্বে উন্নত দেশের কাতারে পৌঁছে যেত। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালকে টার্গেট করে আমাদের বলে দিয়েছেন যেভাবে হোক ২০৪১ সালের মধ্যে দেশকে উন্নত দেশ হতে হবে। তিনি সিটি বন্ডের মাধ্যমে দেশে ব্যাপকভাবে বিনিয়োগ করার আহ্বান জানান প্রবাসীদের। বৃহস্পতিবার রাতে দুবাই ক্রাউন প্লাজা হোটেলে ইউএই কুমিল্লা ওয়েলফেয়ার সোসাইটি কর্তৃক আয়োজিত তাকে দেওয়া সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

গ্রেটার কুমিল্লা ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি মোহাম্মদ মাহাবুব আলম মানিক সিআইপির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সির উদ্দিন কাউছারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর। এ সময় দুবাই নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল বিএম জামাল হোসেন, বাংলাদেশ সমিতি সারজার সভাপতি এমএ বাশার, অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা শাহ মোহাম্মদ মাকসুদ, উপদেষ্টা আবুল কালাম সিআইপি প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন- নওশের আলী, আইয়ুব আলী বাবুল, হাজী আবদুল করিম সিআইপি, শেখ ফরিদ আহমেদ সিআইপি, অধ্যাপক আবদুস সবুর, ইসমাইল গণি চৌধুরী, প্রকৌশলী শহিদুল ইসলাম, আবদুল আলিম, মো. রাজা মল্লিক, সাইফুদ্দিন আহমেদ, কাজী মোহাম্মদ আলী, এসএম শফিকুল ইসলাম শফি, সাফায়েত উল্লাহ, শিমুল মোস্তাফা সিআইপি, জাকির হোসেন, জাহাঙ্গীর রুপু, আরশাদ আলম, সোহরাব হোসেনসহ অনেকে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।