shopner bd
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩২
×

কানাডায় স্বেচ্ছাসেবকদের সনদপত্র বিতরণ

  কানাডা প্রতিনিধি ১৫ নভেম্বর ২০২১, ১৫:৫৮

কানাডা প্রতিনিধি

কানাডার ক্যালগেরিতে ফেডারেল সরকারের এমপি জসরাজ সিং হালান চলতি সপ্তাহে বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অফ ক্যালগেরির সদস্যদের মধ্যে স্বেচ্ছাসেবক সনদপত্র বিতরণ করেন। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অফ ক্যালগেরির সভাপতি মো. রশিদ রিপন, সাধারণ সম্পাদক জয়ন্ত বসুসহ এসোসিয়েশনের অন্যান্য সদস্যরা।

এসময় ফেডারেল সরকারের এমপি জসরাজ সিং হালান বলেন, বৈশ্বিক মহামারির এই দুঃসময়ে কমিউনিটির প্রতি আপনাদের দায়িত্ব ও কর্তব্য ভবিষ্যৎ প্রজন্মকে আগামী দিনের কাজ ত্বরান্বিত করতে উৎসাহিত করবে। এছাড়াও ভবিষ্যতে তার সহযোগিতা কমিউনিটির প্রতি অব্যাহত থাকবে বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অফ ক্যালগেরির সভাপতি মো. রশিদ রিপন বলেন, ফেডারেল সরকারের প্রতি আহ্বান ধীরে ধীরে সবাইকে যেন তাদের কাজের স্বীকৃতি  প্রদান করা হয়। কমিউনিটি ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা সকলকে নিয়ে একযোগে কাজ করে যেতে চাই।

উল্লেখ্য, ফেডারেল সরকার কানাডার বিভিন্ন কমিউনিটি মধ্যে বিভিন্ন সময়ে স্বেচ্ছাসেবকদের কাজের স্বীকৃতিস্বরূপ সনদপত্র বিতরণ করে আসছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।