শরিফ মিজান, কুয়েত ১৫ নভেম্বর ২০২১, ১৭:১৩
স্বল্পকালীন ছুটিতে গিয়ে নিজ আপনজনদের সময় না দিয়ে দেশে শত ব্যস্ততার বেড়াজাল পেরিয়ে প্রিয় সংগঠনকে গতিশীল ও আরো বেগবান করতে বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের সফল ও সুদক্ষ সভাপতি সাংবাদিক মঈন উদ্দিন সরকার সুমন ও বিশিষ্ট ব্যবসায়ী সাংগঠনিক সম্পাদক হেবজু মিয়া জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
১৫ নভেম্বর (সোমবার) ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতে এর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানোর পাশাপাশি কুয়েতের বর্তমান বিভিন্ন বিষয়ে আলোচনা সহ কুয়েত প্রবাসী সংবাদ কর্মীদের কর্মকাণ্ড, সুবিধা অসুবিধা সহ প্রবাসীদের নানা কর্মকান্ড বিষয়ে অবগত করেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিনকে।
এ সময় জাতীয় প্রেসক্লাবের সভাপতি ও সাংগঠনিক সম্পাদককে কুয়েতে আসার আমন্ত্রণ জানানো হয়।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com