মালয়েশিয়া প্রতিনিধি ১৭ নভেম্বর ২০২১, ১৫:০১
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৯৫ জন অবৈধ অভিবাসী আটক করা হয়েছে। টানা তিন ঘণ্টার এক অভিযানে আটক অভিবাসীদের মধ্যে ৫২ জন পুরুষ ও ৪৩ জন নারী রয়েছেন।
দেশটির জালান দেওয়ান সুলতান সুলাইমান-১ এর পাঁচতলা দোকানঘরে অভিযান চালিয়ে স্থানীয় সময় মঙ্গলবার গভীর রাতে তাদেরকে আটক করে দেশটির ইমিগ্রেশন পুলিশ। তবে বৈধ কাগজপত্র থাকায় ১৫০ জন অভিবাসীর মধ্যে ৫৫ জনকে ছেড়ে দেয়া হয়।
আটক ব্যক্তিদের বুকিত জলিল ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে। দেশটির ইমিগ্রেশন আইন ১৯৫৯৬৩ এর ধারা ৬ (১) (সি) এবং ১৫ (১) (সি) এর অধীনে তাদের বিষয়ে আরও তদন্ত হবে বলে জানিয়েছে পুলিশ।
আটকরা ইন্দোনেশিয়া, বাংলাদেশ, নেপাল ও পাকিস্তানের নাগরিক বলে জানিয়েছেন কুয়ালালামপুর ফেডারেল টেরিটরি ইমিগ্রেশন ডিরেক্টর সামসুল বদরিন মহসিন। তিনি বলেছেন, যাদের আটক করা হয়েছে, তাদের বেশিরভাগেরই বৈধ কাগজপত্র নেই। আটকরা অধিকাংশই নির্মাণশ্রমিক, কেউ কেউ ব্যবসায়ী।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে আশপাশের বাসিন্দারা অভিযোগ করেন, এসব অভিবাসীরা স্বাস্থ্যবিধি মানেন না। তাদের বসবাসের স্থান ঘনবসতিপূর্ণ।
কর্তৃপক্ষের দাবি, এ এলাকায় আবাসন ও কর্মচারী সুবিধা আইন (আইন ৪৪৬) মানা হয়নি। আইন না মানায় আটক শ্রমিকদের নিয়োগকারীকে জরিমানা করা হবে।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com