shopner bd
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩২
×

সাপ্তাহিক ছুটির দিনে মালদ্বীপ দূতাবাস প্রবাসীদের খোজ খবর নিতে আইল্যান্ড সফর

  মো: এমরান হেসেন তালুকদার, মালদ্বীপ ২১ নভেম্বর ২০২১, ১৬:১১

মালদ্বীপ

সাপ্তাহিক ছুটির দিনে গত (১৮-১৯নভেম্বর) শুক্র ও শনিবার মালদ্বীপের ফুভামুল্লাহ আইল্যান্ড সফরকালে প্রবাসী বাংলাদেশীদের সাথে মতবিনিময় সভা করেন, দেশটিতে অবস্থিত বাংলাদেশ হাই কমিশনার রিয়ার এ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান।

মতবিনিময় সভায় শুরুতে দূতালয়ের প্রথম সচিব মোঃ সোহেল পারভেজ কল্যাণ বোর্ডের সদস্যপদ গ্রহন, বৈধ পথে রেমিটেন্স প্রেরণ ও স্থানীয় আইন সম্পর্কে বক্তব্য প্রদান করেন। 

সভায়, হাই কমিশনার প্রবাসী বাংলাদেশীদের বিভিন্ন সমস্যা ও মতামত শোনেন এবং পরবর্তীতে তাদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান শেষে স্থানীয় ফুভামুল্লাহ সিটি কাউন্সিলর, মেয়র ও কাউন্সিলর বৃন্দের সাথে প্রবাসীদের সুযোগ সুবিধা ও পারস্পরিক সম্পর্ক উন্নয়নের বিষয়ে একটি দ্বিপাক্ষিক বৈঠক মিলিত হন।

সফরকালে হাই কমিশনের পক্ষ হতে মালদ্বীপের MTCC কোম্পানির ওয়ার্কসাইট ভিজিট করা হয় ও সেখানে কর্মরত প্রবাসী বাংলাদেশীদের বিভিন্ন সুযোগ সুবিধার বিষয়ে আলোচনা করা হয়। 

এছাড়া ও হাই কমিশনার মোহাম্মদ নাজমুল হাসান এর নেতৃত্বে হাই কমিশনের একটি প্রতিনিধি দল ফুভামুল্লাহ আইল্যান্ড সফর উপলক্ষে প্রবাসীদের জন্য বাংলাদেশী চিকিৎসকদের সহযোগিতায় ফ্রি ফ্রাইডে ক্লিনিক অনুষ্ঠিত হয়। উক্ত ক্লিনিকে প্রায় একশত প্রবাসী বাংলাদেশীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।