মালয়েশিয়া প্রতিনিধি ২৩ নভেম্বর ২০২১, ১৭:৫১
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১২৯ অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ।
সোমবার রাতে বালাকংয়ে মেশিনের যন্ত্রাংশ তৈরির একটি কারখানায় মালয়েশিয়ার অভিবাসন বিভাগের অভিযানে তাদের আটক করা হয়।
ইমিগ্রেশনের পরিচালক দাতুক খায়রুল দাজাইমি দাউদ বলেন, রাত ৮টার দিকে শুরু হওয়া অভিযানে ১৩৪ অভিবাসীর কাগজপত্র পরীক্ষা করার পর কারখানায় কর্মরত ২০ থেকে ৪৯ বছর বয়সি ১১০ পুরুষ ও ১৯ নারীকে আটক করা হয়েছে।
গ্রেফতারকৃতদের মধ্যে ইন্দোনেশিয়ান, বাংলাদেশ, ভারত, মিয়ানমার এবং নেপালের শ্রমিক রয়েছেন। খায়রুল দাজাইমি বলেন, ধারা ৬(১)(সি) অভিবাসন আইন ১৯৫৯/৬৩-এর অধীনে অবৈধ শ্রমিক রাখার দায়ে নিয়োগকর্তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং ৫ হাজার রিঙ্গিত করে জরিমানা করা হবে বলে তিনি জানান।
এদিকে অভিযানের সময় পাঁচ বিদেশি কর্মীকেও পাওয়া গেছে। মেলাকাতে একটি কোম্পানির অধীনে নিবন্ধিত একটি অস্থায়ী কাজের পাস (পিএলকেএস) আছে, কিন্তু তারা সেলাঙ্গরে কাজ করে।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com