shopner bd
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩২
×

তুরস্কের পুলিশ প্রধানের সঙ্গে আইজিপির সাক্ষাৎ

  তুরস্ক প্রতিনিধি ২৫ নভেম্বর ২০২১, ১৩:১৮

তুরস্ক প্রতিনিধি

তুরস্কে ৮৯তম ইন্টারপোল জেনারেল অ্যাসেম্বলিতে অংশগ্রহণরত আইজিপি ড. বেনজীর আহমেদ ও তুরস্কের পুলিশ প্রধান মেহনেট আক্টাস এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সাক্ষাৎকালে আইজিপি বাংলাদেশ পুলিশের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ, উভয় দেশের পুলিশের মধ্যে অভিজ্ঞতা বিনিময় ইত্যাদি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন।

এছাড়া সৌহার্দ্য ও আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাৎকালে সাইবার ক্রাইম, অর্গানাইজড ক্রাইম, ট্রান্সন্যাশনাল ক্রাইমসহ অন্যান্য অপরাধ শনাক্ত ও দমন কৌশল নিয়েও মতবিনিময় করেন উভয় দেশের পুলিশ প্রধান।

উল্লেখ্য, আইজিপি ইন্টারপোল সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি বন্ধুপ্রতিম দেশসমূহের পুলিশ প্রতিনিধিদল এবং আসিয়ানাপোলের প্রতিনিধিদের সাথে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করছেন। তিন দিনব্যাপী এ সম্মেলন আজ বৃহস্পতিবার শেষ হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।