মোস্তফা ইমরান রাজু, মালয়েশিয়া ২৫ নভেম্বর ২০২১, ১৫:১৬
আন্তর্জাতিক মানের সেবা নিয়ে মালয়েশিয়ার জোহর প্রদেশে যাত্রা শুরু করলো ট্রাভেল এজেন্সি এনজেড ওয়ার্ল্ড। শুক্রবার জোহরের সিটি স্কয়ারের সামনে আহ ফুঁক ওং ফুক সড়কে এর উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মালয়েশিয়া এয়ারলাইন্স এর কান্ট্রি ম্যানেজার। বিশেষ অতিথি ছিলেন, ইউএসবাংলা এয়ারলাইন্সের কান্ট্রি ম্যানেজার শহীদুল ইসলাম, জোহর প্রাদেশিক আওয়ামিলীগের সভাপতি ফাহিম প্রধান, জনি, শারফিন, শামিম, লিটন কাজিসহ স্থানীয় নাগরিক ও কমিউনিটি নেতৃবৃন্দ।
যাত্রা শুরু করা এ ট্রাভেল এজেন্সি প্রতিদিন সকাল ৮ টা থেকে সন্ধা ৬টা পর্যন্ত খোলা থাকবে। যাত্রীরা ট্রাভেল সংক্রান্ত যে কোন তথ্য এ এজেন্সি'র মাধ্যমে নিতে পারবে বলে জানিয়েছেন ট্রাভেল এজেন্সি কর্তৃপক্ষ।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com