shopner bd
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩২
×

খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবীতে কুয়েত বিএনপির দোয়া মাহফিল

  কুয়েত প্রতিনিধি ০৭ ডিসেম্বর ২০২১, ১৭:৫৫

কুয়েত প্রতিনিধি

গতকাল কুয়েত সিটির একটি হোটেলে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কুয়েতের উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

ফখরুল ইসলাম কায়েসের কুরআন তেলোয়াত এর মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।

কুয়েত স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মনির আহমেদ মনিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েত বিএনপির নবনির্বাচিত সভাপতি মাহফুজুর রহমান মাহফুজ।

কুয়েত বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আক্তারুজ্জামান শামস্ প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন।

সংগঠনের সাধারণ সম্পাদক হাবিবুল হাসান আল-আমিনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন- কুয়েত বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ মোস্তফা কামাল, সৈয়দ নওশাদ, হান্নান মজুমদার, জসীম দেওয়ান, হোসেন মোল্লা, শাহজাহান সবুজ, ইলিয়াস চৌধুরী হাজী ইকবাল নাসির হাওলাদার, আনোয়ার মৃধা, মোস্তফা ফারুকীসহ আরো অনেকে।

এছাড়া কুয়েত বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে খালেদা জিয়াসহ সকলের জন্য দোয়া পরিচালনা করেন মাওলানা রেজাউল করিম।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।