shopner bd
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩২
×

মিশিগানে অনুষ্ঠিত হলো ‘মিট অ্যান্ড গ্রিট’ অনুষ্ঠান

  কামরুজ্জামান হেলাল, যুক্তরাষ্ট্র ০৭ ডিসেম্বর ২০২১, ১৮:২১

কামরুজ্জামান হেলাল, যুক্তরাষ্ট্র

মিশিগান ইসলামিক সেন্টার অব নর্থ ডেট্রয়েট মসজিদ আল-ফালাহর উদ্যোগে নির্বাচিত প্রতিনিধি ও মুসলিম কমিউনিটি নেতাদের নিয়ে অনুষ্ঠিত হলো মিট অ্যান্ড গ্রিট অনুষ্ঠান।

রোববার (৫ ডিসেম্বর) মিশিগান ডেট্রয়েটের ম্যাকডুগাল স্ট্রিটের আলফালাহ কনভেনশন সেন্টারে দুপুর ২টায় অনুষ্ঠিত হয় মিট অ্যান্ড গ্রিট অনুষ্ঠান। অনুষ্ঠানটি ফ্রন্টিয়ার একাডেমি ও উয়েইন কান্ট্রি কমিউনিটি কলেজের ট্রাস্টি কামাল রহমানের পরিচালনায় শুরু হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত করা হয়। পরে পরিচিতি পর্ব শেষে মুসলিম কমিউনিটির বিভিন্ন কার্যক্রম তথ্য তুলে ধরা হয় এবং ভবিষ্যতে কী কী কার্যক্রম পরিচালনা করা হবে, সেগুলো বিশেষভাবে উপস্থাপন করেন আয়োজকরা।

অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন কংগ্রেসওমেন রাশিদা তালিব, বর্তমান হ্যামট্রাম্যাক সিটি মেয়র ক্যারন মাজেউস্কি, নবনির্বাচিত হ্যামট্রাম্যাক সিটি মেয়র আমির গালিব, স্টেট রিপ্রেজেন্টেটিভ ইব্রাহিম আয়াস, হ্যামট্রাম্যাক সিটি কাউন্সিলম্যান কামরুল হাসান, কাউন্সিলম্যান খলিল রাফায়ি, কাউন্সিলম্যান মোহাম্মদ আলসোমারি, কাউন্সিলম্যান অ্যাডাম আলবারমাকি ও কাউন্সিলওমেন আমানডা জ্যাককোভস্কি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইকনা মিশিগান চ্যাপ্টারের সভাপতি ফাসহাদ মালিক, আল ফালাহ মসজিদের সভাপতি কোরবান চৌধুরী, আইসিএনডির নির্বাহী পরিচালক আতাউর খান, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী জিবরিল আমিন, ইমাম হাফিজ উদ্দিন, ইমাম আবদুল লতিফ আজমসহ বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, স্কুল বোর্ডের সদস্য, ইমাম, শিক্ষাবিদ, সেচ্ছাসেবী ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তিবর্গ ছাড়াও বিভিন্ন টিভি ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।