shopner bd
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩২
×

মাগুরা জেলা সমিতির নতুন কার্যকরি কমিটি নির্বাচিত

  হাকিকুল ইসলাম খোকন, যুক্তরাষ্ট্র ১১ ডিসেম্বর ২০২১, ১৯:৪৮

মাগুরা জেলা সমিতির নতুন কার্যকরি কমিটি নির্বাচিত

মাগুরা জেলা সমিতি ইউএসএ ইন্কের আগামী (২০২২-২৩) বছরের কার্যকরি কমিটির নির্বাচনের জন্য গত ১১/২১/২০২১ প্রাপ্ত মনোনায়ন পত্র নির্বাচন কমিশন কর্তৃক যাচাই বাছাই পূর্বক চূড়ান্ত করা হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, ৫ ডিসেম্বর জ্যাকসন হাইটসের নবান্ন রেষ্টুরেন্টে সকল সদস্য, সাংবাদিকবৃন্দের উপস্থিতিতে প্রধান নির্বাচন কমিশনার মো. মফিজুর রহমান নির্বাচিতদের নাম ঘোষণা করেন। তাকে সহযোগিতা করেন নির্বাচন কমিশনার ক্যাপ্টেন (অবঃ) আবু বকর।

নতুন কমিটির সভাপতি নির্বাচিত হন লায়ন ইঞ্জি. মো. নাজমুল আহসান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন মোঃ সাজ্জাদ হোসাইন। উক্ত সভায় প্রধান নির্বাচন কমিশনার ছাড়াও বক্তব্য রাখেন নব নির্বাচিত সভাপতি লায়ন ইঞ্জিঃ মোঃ নাজমুল আহসান ও বিদায়ী সভাপতি সৈয়দ নাজমুল হাসান লোভন।

নির্বাচিত নতুন কমিটিতে সভাপতি ইঞ্জিঃ মোঃ নাজমুল আহসান, সাধারণ সম্পাদক মোঃ সাজ্জাদ হোসাইন, সহ সভাপতি যথাক্রমে (১) মোঃ এনামুল বশির, (২) শেখ ইমন জীবন, (৩) মোঃ ফরিদুজ্জামান, (৪) মোঃ সাইফুদ্দিন আহম্মেদ। যুগ্ম সম্পাদক মোঃ মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ মিরাজ হোসেন, কোষাধ্যক্ষ মোঃ তৌহিদ হাসান, দপ্তর সম্পাদক মোঃ হান্নান মিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ বাহারুল ইসলাম, ক্রীড়া সম্পাদক মোঃ হাবিবুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক কৃষ্ণচন্দ্র সরকার, মহিলা বিষয়ক সম্পাদিকা নাজনীন নাহার, সমাজ কল্যাণ সম্পাদক মোঃ সিরাজুল হাকিম (আরাদ), কার্যকরি সদস্যবৃন্দ যথাক্রমে সৈয়দ নাজমুল হাসান (লোভান), মোঃ মাসুদুর রহমান, মোঃ গোলাম মোস্তফা, খন্দকার তৌহিদুল ইসলাম, মমতাজ শাহনাজ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।