shopner bd
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩২
×

‘নিজের বলার মত গল্প ফাউন্ডেশন’ কুয়েত শাখার আলোচনা সভা

  শরীফ মোহাম্মদ মিজানুর রহমান, কুয়েত ১১ ডিসেম্বর ২০২১, ২০:১৯

‘নিজের বলার মত গল্প ফাউন্ডেশন’ কুয়েত শাখার আলোচনা সভা

চাকরী করবনা, চাকরী দিব এই স্লোগান নিয়ে পথচলা অনলাইনভিত্তিক উদ্যোক্তা ও ভালো মানুষ তৈরীর প্ল্যাটফর্ম "নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন" এর এন আর বি কুয়েত টিম কর্তৃক আয়োজিত ১৮ তম অফলাইন ও ৮৪তম অনলাইন মিটআপ অনুষ্ঠিত হয়েছে।

গত শুক্রবার (২৬ নভেম্বর) কুয়েত সিটির রাজধানী হোটেলে হলরুমে ফাউন্ডেশনের মডারেটর ও কুয়েত টিমের কান্ট্রি এম্বাসেডর মাহমুদ এর সভাপতিত্বে কান্ট্রি এম্বাসেডর খায়রুল ইসলাম ও মোশারফ হোসেনের যৌথ সঞ্চালনায় এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- কুয়েত টিমের কান্ট্রি এম্বাসেডর রণি গোমেজ, শামসুল ইসলাম রুবেল, রাশেদ ইসলাম কিং, আদনান টিপু সুলতান, মডারেটর সাইফুল সহ সকল কমিউনিটি ভলান্টিয়ার এবং সদস্যবৃন্দ।

এ সময় তারা নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের ফাউন্ডার এবং শ্রদ্ধেয় মেন্টর ইকবাল বাহার জাহিদ স্যারের প্রতি কৃতজ্ঞতা জানান এবং ফাউন্ডেশনের শপথ বাক্য পাঠ করেন।

অনুষ্ঠানে ফাউন্ডেশনটির প্রতিষ্ঠাতা ও মেন্টর ইকবাল বাহার জাহিদ স্যার অনলাইনে যুক্ত হয়ে কুয়েত টিমের প্রতিবেদন ও একজন তরুন উদ্যোক্তা মেহেদি রুবেল এর ঘুরে দাড়ানোর গল্প শুনেন এবং দিক নির্দেশনা ও অনুপ্রেরণামূলক কথা বলেন। 

উক্ত আয়োজনে কুয়েত টিমের দায়িত্বশীলগন আরও বলেন, নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনে উদ্যোক্তা তৈরীর প্রশিক্ষণের পাশাপাশি ভাল মানুষ ও পজেটিভিটি চর্চা সহ বিভিন্ন সামাজিক ও মানবিক কাজে অংশগ্রহন করে থাকেন, বর্তমানে দেশের ৬৪টি জেলা ও বিশ্বের প্রায় ৫৫টি দেশে এ কার্যক্রম অব্যাহত আছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।