shopner bd
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩২
×

মিশিগানে অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়ার মতবিনিময় সভা অনুষ্ঠিত

  কামরুজ্জামান হেলাল, যুক্তরাষ্ট্র ১৩ ডিসেম্বর ২০২১, ১৫:১৮

মিশিগানে অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়ার মতবিনিময় সভা অনুষ্ঠিত

গতকাল রোববার সন্ধ্যায় মিশিগান ষ্টেটের কাবাব হাউজে গণঅধিকার পরিষদ এর আহবায়ক বিশিষ্ট অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়ার যুক্তরাষ্ট্র মিশিগান সফর উপলক্ষে গণসংবর্ধনা ও মত বিনিময় সভার আয়োজন করে প্রবাসী বাংলাদেশীরা।

উক্ত সভায় সভাপতিত্ব করেন হবিগঞ্জ জেলা এসোসিয়েশনের সাবেক সভাপতি ডা: অহিদুর রহমান চৌধুরী।

সভার শুরুতেই কোরআন তেলাওয়াত করেন হাফেজ মাওলানা রায়হান উদ্দিন। সভা পরিচালনা করেন রিয়েলটর সাংবাদিক সৈয়দ সাহেদুল হক। প্রধান অতিথির বক্তব্যে রেজা কিবরিয়া বলেন, আওয়ামী লীগের জনপ্রিয়তা এখন কমে গেছে। দেশে আইনের শাসন ও মানবাধিকার প্রতিনিয়ত লঙ্ঘন হচ্ছে। সরকার বিরোধী দলকে নিশ্চিহ্ন করতে হামলা মামলা ও খুন গুম করছে।

স্বাগত বক্তব্য রাখেন কামাল রহমান, জালালাবাদ এসোসিয়েশন অফমিশিগান সাবেক প্রেসিডেন্ট মনির আহমদ মনির, সমজিদ আলম, কাউন্সিলম্যান কামরুল হাসান, সাবেক কাউন্সিলম্যান এনাম মিয়া, সাবেক স্কুল বোর্ড মেম্বার আতাউর রহমান, নিজাম উদ্দিন আহমদ, সাংবাদিক রফিকুল হাসান চৌধুরী তুহিন, আল ফালাহ মসজিদের খতিব মাওলানা আব্দুল লতিফ আজম সহ অনেকে। 

অনুষ্ঠানে কমিউনিটি গণ্যমান্য ব্যক্তি বর্গ ছাড়া বিভিন্ন টিভি এবং প্রিন্টমিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।