shopner bd
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩২
×

ইতালিতে বিজয় ফুল উদযাপন করেছে প্রবাসী নারী আওয়ামী সমর্থক

  ইতালি প্রতিনিধি ১৩ ডিসেম্বর ২০২১, ১৫:৪৫

ইতালিতে বিজয় ফুল উদযাপন করেছে প্রবাসী নারী আওয়ামী সমর্থক

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ইতালিতে বিজয়ফুল উদযাপন করেছেন আওয়ামী সমর্থক প্রবাসী নারীরা। রাজধানীর রোমে রসই রেস্টুরেন্ট হলরুমে এই বিজয় ফুল অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে নারীনেত্রী মেহেনাস তাব্বাসুম শেলির পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সর্ব ইউরোপীয়ান আওয়ামী লীগের সহসভাপতি কে এম লোকমান হোসেন, সাংগঠনিক সম্পাদক জি এম কিবরিয়া, ইতালি আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি মুক্তিযুদ্ধা মাহতাব হোসেন, সাধারণ সম্পাদক আলমগীর হোসেনসহ আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দরা।

অনুষ্ঠানে নারী নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- রিনা কবীর, নার্গিস হাওলাদার, জোবাইদা গুলশান আরা সীমু, সুলতানা নিগার মিতা, সানজিদা বাসের, খুকুমনি, শিল্পী চৌধুরী, মলিন, আকলিমা আক্তার লিমা, অতশী শাহা, ছাবেকুন নাহার রত্না, শাহানা আক্তার, ইয়াসমিন আলম, নাসিমা ইসলাম বেবী, জোবেদা বেগম, দিপা আলম, নাবিহা, নুজুবা প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবাসে মহান মুক্তিযুদ্ধের চেতনা ও ইতিহাসকে তুলে ধরতে বিজয়ফুল কর্মসূচি গত ১৪ বছর ধরে পালন করা হচ্ছে। প্রবাসী বাংলাদেশিদের কাছে বিজয় ফুল হয়ে ওঠেছে মুক্তিযুদ্ধের প্রতীক। আর এই প্রতীক প্রবাসে বেড়ে ওঠা আগামী প্রজন্মের মধ্য ছড়িয়ে দিতে ও মুক্তিযুদ্ধের ইতিহাস বাংলাদেশের সাংস্কৃতিকে পরিচিত করতে এই কর্মসূচি ইতিবাচক ভূমিকা রাখবে।

অনুষ্ঠানের ইতালি আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি মাহতাব হোসেন, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সহসভাপতি লুৎফর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ রব মিন্টুকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। বিজয় ফুল কর্মসূচি বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার প্রত্যয় নিয়ে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।