shopner bd
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩২
×

সিডনিতে বিজয়ের ৫০ বছর পূর্তি উৎসব পালন

  সিডনি প্রতিনিধি ১৪ ডিসেম্বর ২০২১, ১৭:৪২

সিডনিতে বিজয়ের ৫০ বছর পূর্তি উৎসব পালন

অস্ট্রেলিয়ার বৃহত্তম শহর সিডনির মিন্টুস্থ বিডি হাবে বিজয়ের ৫০ বছর পূর্তি উৎসব এবং বিজয় দিবসের নাটক “বিহঙ্গ মন” এর প্রিমিয়ার শো’ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের ও অস্ট্রেলিয়ার জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে বিজয় উৎসব শুরুর পর দেশাত্মবোধক গান পরিবেশিত হয়।

জন্মভূমি টেলিভিশনের চেয়ারম্যান আবু রেজা আরেফিন ও সাহানা চৌধুরীর সঞ্চালনায় প্রথম পর্বে বিজয়ের ৫০ বছর পূর্তি উৎসবের আলোচনায় অংশ নেন মুক্তিযোদ্ধা এনায়েতুর রহিম বেলাল, মুক্তিযোদ্ধা শাহাদাত হোসেন, অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আবদুল মতিন ও সিনিয়র সহ সভাপতি মো. আসলাম মোল্লা, অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রেস এন্ড মিডিয়া ক্লাবের সভাপতি রহমতউল্লাহ্।

এছাড়াও আলোচনায় অংশগ্রহণ করেন সদ্য ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিলের কাউন্সিলর মাসুদ চৌধুরী, টেলিওজ এর সিইও জাহাঙ্গীর আলম, বিডি হাবের সাধারণ সম্পাদক আবদুল খান রতন প্রমুখ। কবিতা আবৃতি করেন, পলি ফরহাদ ও নুসরাত জাহান স্মৃতি। দেশীয় নৃত্য পরিবেশন করেন মৌসুমি সাহার নেতৃত্বে নৃত্যাঞ্জলি ডান্স একাডেমির শিল্পীরা।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে কেক কেটে বিজয় দিবসের নাটক “বিহঙ্গ মন” এর প্রিমিয়ার শো’র উদ্বোধন করা হয়। আলোচনায় অংশ নেন নাটকটির প্রযোজক আবু রেজা আরেফিন, সিডনি প্রবাসী নাট্য ব্যক্তিত্ব ও “বিহঙ্গ মন” নাটকের প্রযোজনা উপদেষ্টা শাহীন শাহনেওয়াজ, পরিচালক নাইম আবদুল্লাহ, অভিনেত্রী আফসানা রুচি ও অভিনেতা রানা শরীফ।

এরপর অতিথিরা নাটকটির প্রিমিয়ার শো উপভোগ করেন। নাটকটির সফলতা কামনা করে শুভেচ্ছা বক্তব্য রাখেন জন্মভূমি টেলিভিশনের এক্সিকিউটিভ ডিরেক্টর ডা. আসাদ শামস ও ড. রফিকুল ইসলাম।

রাতের খাবার পরিবেশনের পর অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে জন্মভূমি টেলিভিশনের সিইও রাহেলা আরেফিন, বাংলাদেশ লেডিস ক্লাব অস্ট্রেলিয়ার সদস্যরাসহ সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। বিজয়ের ৫০ বছর পূর্তি উৎসব অনুষ্ঠানটি শুধুমাত্র আমন্ত্রিত অতিথিদের জন্য নির্ধারিত ছিল। অনুষ্ঠানটির স্পন্সর করেন আরবান নেস্ট।

উল্লেখ্য, নাটক ‘বিহঙ্গ মন’ আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশ সময় বিকাল ৪টা ও সিডনি সময় রাত ৯টায় জন্মভূমি টেলিভিশনে প্রচারিত হবে। নাটকটি দেখা যাবে www.jonmobhumi.tv এই ঠিকানায়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।