পর্তুগাল প্রতিনিধি ১৭ ডিসেম্বর ২০২১, ১৬:৪২
যথাযোগ্য মর্যাদায় পর্তুগালে বাংলাদেশের বিজয়ের সুবর্ণজয়ন্তী উদযাপন করা হয়েছে। আজ বৃহস্পতিবার সীমিত আকারে অংশগ্রহণের মাধ্যমে দিবসটি উদযাপন করে প্রবাসী সাংবাদিকদের সংগঠন পর্তুগাল বাংলা প্রেস ক্লাব।
সকালে প্রেস ক্লাবের পক্ষ থেকে শহীদ মিনারে ফুল দিয়ে স্মরণ করা হয় জাতির শ্রেষ্ঠ সন্তানদের। পরে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি, সাধারণ সম্পাদক এবং অন্যান্য সদস্যবৃন্দসহ কমিউনিটির বিশিষ্ঠ ব্যক্তিবর্গ।
প্রতিবছর রাজধানী লিসবন ও বন্দরনগরী পর্তুর প্রাণকেন্দ্রে বাঙালিদের ইতিহাস ঐতিহ্যের প্রতীক শহীদ মিনারে বিভিন্ন সংগঠনের সদস্যদের অংশগ্রহণে উদযাপন করা হয় দিনটিকে। কিন্তু করোনা মহামারিতে পর্তুগিজ সরকারের নানা বিধিনিষেধের ফলে গত বছর বিজয় দিবস উদযাপনে ব্যর্থ হন প্রবাসী বাঙালিরা।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com