shopner bd
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩২
×

মালদ্বীপে অধিকাংশ বাংলাদেশি অবৈধ

  মালদ্বীপ প্রতিনিধি ২১ ডিসেম্বর ২০২১, ১৪:৫৯

মালদ্বীপে অধিকাংশ বাংলাদেশি অবৈধ

মালদ্বীপে বাংলাদেশি অভিবাসীরা ভালো নেই। অধিকাংশ অভিবাসী কর্মী এখনও অবৈধ। রয়েছে আরো নানা সমস্যা। সেখানে দেশিয় কোন ব্যাংক না থাকায় দেশে টাকা পাঠানো নিয়ে বিপাকে পড়েন তারা। অবশ্য মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার নাজমুল হাসান বলেছেন, ব্যাংক চালু করাসহ প্রবাসীদের সমস্যা নিরসনে চেষ্টা চলছে।

হাজার দ্বীপের দেশ মালদ্বীপে বাসযোগ্য দ্বীপ ২শ। এর মধ্যে দুটো মাত্র শহর মালে ও হলুমালে। দেশটিতে ১ লাখ বাংলাদেশি রয়েছে যার মধ্যে মাত্র ১০ শতাংশ বৈধ। অবৈধদের বসবাসে বড় ধরনের জটিলতা না থাকলেও বিভিন্ন অধিকার থেকে বঞ্চিত তারা। অধিকাংশই স্বল্প আয়ে কাজ করে রেস্টুরেন্টে, পর্যটনকেন্দ্রে।

মালদ্বীপে বাংলাদেশি কোনও ব্যাংকের শাখা না থাকায় দেশে টাকা পাঠাতে সমস্যায় পড়তে হয় তাদের। প্রবাসী বাংলাদেশিদের সমস্যা নিরসনে কাজ চলছে বললেন বাংলাদেশে নিযুক্ত হাইকমিশনার নাজমুল হাসান।

শ্রমবাজার খোলার পাশাপাশি ভিসা’সহ নানান সমস্যা নিরসনে চেষ্টা চলছে বলে জানান তিনি। রাষ্ট্রীয় সফরে বুধবার মালদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার মালদ্বীপ সফরে অভিবাসীদের সমস্যা সমাধান হবে সে আশায় বুক বেঁধে আছেন বাংলাদেশিরা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।