জুয়েল সাদত, যুক্তরাষ্ট্র ২১ ডিসেম্বর ২০২১, ১৬:৫৯
আমাদের অহংকার করার মত একটি দেশ আছে, আপনারা দেশটাকে ভালবাসুন। বিদেশ থেকে দেশের ভাবমুর্তি নষ্ট করতে একটি শক্তিশালী চক্র কাজ করছে, আপনারা সজাগ থাকবেন। গত ১৮ ডিসেম্বর সেন্ট্রাল ফ্লোরিডার ওররান্ডোর আপনা ইভেন্ট সেন্টারে সন্ধা ৭ টায় সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামী লীগ আয়োজিত বিজয় উৎসব ও নতুন কমিটির অভিষেক এতে প্রধান অতিথির বক্তব্যে বর্ষিয়ান রাজনীতিবিদ যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এর সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমান প্রধান এসব কথা বলেন।
তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের রাজনীতিতে সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামী লীগ একটি অনুকরনীয় সংগঠন। আজ বিদায়ী সভাপতিকে যেভাবে সম্মান জানিয়ে বিদায় জানানো হচ্ছে তা দেখার ও শেখার বিষয়। এই কমিটির উপদেষ্টায় যারা আছেন তারা দেশের গর্বিত সন্তান।
তিন পর্বের বিজয় উৎসবের শুরুতে বিদায়ী সভাপতি জয়নাল চৌধুরীকে ক্রেষ্ট দিয়ে সভাপতিত্ব গ্রহন করেন নতুন সভাপতি কাজী আসিফ ইকবাল (সুকন)।
মূল অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশের যুদ্ধের উপর ও ডিজিটাল বাংলাদেশের উপর ডকুমেন্টরী প্রদর্শন করা হয়। ছিল বাচ্চাদের চিত্রাংকন পণতিযোগীতা।
প্রথমে জাতীয় সংগীত, কোরআন তেলাওয়াত ও মুক্তিযোদ্ধাদের স্বরণ করে নিরবতা পালন করা হয়।
মূল আলোচনা পর্বের উপস্থাপনা করেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সেন্টু।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা প্রকৌশলী ইকবাল হায়দার, মুক্তিযুদ্ধ বিষয়ক একাধিক গ্রন্থের লেখক উপদেষ্টা ডাক্তার নুরুল আমিন, উপদেষ্টা ডাঃ মুরাদ খাঁন ঠাকুর, উপদেষ্টা ও মুক্তিযোদ্ধা শামীম মৃধা, সাবেক ছাত্রনেতা যুগ্ম সম্পাদক নাজিম উল্লাহ লিটন, সাংবাদিক-কলামিষ্ট জুয়েল সাদাত, সাংগঠনিক সম্পাদক বাহার হোসেন, সিনিয়র সভাপতি জাহাঙ্গীর সরদার, সহ সভাপতি মেহেদি বাবুল, সভাপতি কাজী আসিফ ইকবাল সুকন প্রমুখ।
দ্বিতীয় পর্বে আনোয়ার হোসেন সেন্টু ও নাজিম উল্লাহ লিটনের সম্পদনায় বিজয় উৎসবের ম্যাগাজিন "স্বপ্ন" এর মোড়ক উন্মোচন করেন আমন্ত্রিত অতিথি ও উপদেষ্টারা। ৯২ পৃষ্ঠার তথ্যবহুল "স্বপ্ন" ম্যাগাজিন সকলের দৃষ্টি কাড়ে।
বিজয় উৎসবের আকর্ষনীয় শিশুদের উন্মুক্ত চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠানে ২৪ জন অংশগ্রহন করে। তাদের মধ্য সেরাদের বাছাই করে ১২ জনকে পুরস্কৃত করা হয়। পুরস্কার প্রদান করেন মোহাম্মদ সফি, নাজিম উল্লাহ লিটন, কাজী আসিফ ইকবাল সুকন।
সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামী লীগ বিজয় উৎসবে দীর্ঘদিন সেন্ট্রাল ফ্লোরিডা আওয়ামী লীগের পেছনে ও কমিউনিটিতে নিবেদিত কাজ করার জন্য দুইজনকে কমিউনিটি এওয়ার্ড প্রদান করা হয়। তারা হলেন, ডেমোক্রটিক রাজনীতিতে সম্পৃক্ত এ কে এম হোসেন হিটু ও নোরেন হায়দার। তারা তাদের অনুভুতি ব্যক্ত করেন, কমিউনিটির সকলকে ও সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামী লীগকে ১৭ তম বিজয় দিবস পালনের জন্য ধন্যবাদ জানান।
অনুষ্ঠানের শেষ দিকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান "বঙ্গবন্ধুর আত্মজীবনী" গ্রন্থ সকলকে উপহার দেন।
বিজয় উৎসবের মূল আকর্ষণ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন, নাজিম উল্লাহ লিটন। রোকশানা মির্জা দেশের গান দিয়ে শুরু করেন। তিনি একাধারে দশটি জনপ্রিয় গান পরিবেশন করেন।
রাত ১১ টায় মঞ্চে আসেন বাউল সম্রাট শফি মন্ডল। অসাধারণ পরিবেশনায় শফি মন্ডল মাতিয়ে রাখেন পুরো ১ ঘন্টা। চমৎকার গায়কী ভঙ্গির সাথে জনপ্রিয় সব লোকজ সংগীত পরিবেশন করেন। রাত বাড়তে থাকে দর্শকরা বসে গান শোনেন দেশের গান, মাটির গান, মুগ্ধতায় নাঁচতে থাকেন পুরো অডিয়েন্স। দেশ প্রেমের বাংলাদেশ পুরো মিলনায়তনে বাংলাদেশ প্রতিধ্বনিত হতে থাকে।
যাদের নিরলস প্রচেষ্টায় সফল এই আয়োজন তারা হলেন- মুরাদ হোসেন, নাজিম উল্লাহ লিটন, আব্দুল জলিল, জুয়েল সাদাত, আনোয়ার হোসেন সেন্টু, মিজানুর রহমান সামশু, কাজী লোপা, রোকেয়া আকতার মিশু, আবু সাইদ, মোহম্মদ শফি, মিজান মোস্তফা সবুজ, জাহাঙ্গীর সরদার, আলো আহমদ প্রমুখ।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com