স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ২১ ডিসেম্বর ২০২১, ১৯:০১
ডিজিটাল ডাটাবেজের ভিত্তিতে মালয়েশিয়ায় কর্মী পাঠানো হবে বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। এ প্রক্রিয়ায় জানুয়ারি থেকেই কর্মী যাওয়া শুরু হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ। চুক্তি অনুযায়ী বাংলাদেশে হওয়া খরচ বহন করবেন শ্রমিক ও মালয়েশিয়া প্রান্তের সব খরচ দেবেন নিয়োগ কর্তা। এতে কর্মী পাঠানোর ব্যয় অর্ধেকের নিচে নামবে বলে জানান তিনি। কর্মী পাঠানোর প্রক্রিয়া শুরু না হওয়া পর্যন্ত কোন লেনদেন না করার আহবান জানিয়েছে মন্ত্রণালয়।
মালয়েশিয়ায় শ্রমিক পাঠাতে সমঝোতা স্মারক সই হওয়ার পর এ ব্যাপারে বিস্তারিত জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন। এসময় লিখিতভাবে চুক্তির বিষয় তুলে ধরেন প্রবাসী কল্যাণ সচিব আহমেদ মুনিরুছ সালেহীন।
সমঝোতা স্মারকে দুই দেশের আইন ও জাতীয় নীতির আলোকে কর্মীদের অধিকার ও মর্যাদাকে সুরক্ষিত করা হয়েছে বলে জানান সচিব। কর্মী পাঠানো প্রক্রিয়া শুরু না হওয়া পর্যন্ত কোন আর্থিক লেনদেন না করার আহবান জানান তিনি।
এসময় প্রবাসী কল্যাণমন্ত্রী জানান, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর ডাটাবেজ অনুসরণ করে মালয়েশিয়ায় শ্রমিক পাঠানো হবে। কর্মীরা ন্যূনতম খরচে সেখানে যেতে পারবেন বলে জানান তিনি।
মালয়েশিয়ার শ্রম বাজার কোন সিন্ডিকেটের হাতে যাবে না আশ্বস্থ করে মন্ত্রী বলেন, দেশের সব বৈধ রিক্রুটিং এজেন্সি কর্মী পাঠানোর সুযেগ পাবে।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com