shopner bd
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩২
×

বাংলাদেশ ও মালদ্বীপের তিনটি চুক্তি সই

  মালদ্বীপ প্রতিনিধি ২৩ ডিসেম্বর ২০২১, ১৫:৪৫

বাংলাদেশ ও মালদ্বীপের তিনটি চুক্তি সই

বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে আজ (বৃহস্পতিবার) একটি চুক্তি  ও দু'টি সমঝোতা স্মারক সই হয়েছে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে দু'দেশের সরকার প্রধানের উপস্থিতিতে মালদ্বীপকে ১৩টি সামরিক যান উপহার দিয়েছে বাংলাদেশ। এছাড়া দুই দেশের মধ্যে দ্বৈত কর পরিহার ও বন্দি বিনিময় একটি চুক্তি ও দুইটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। সমঝোতা স্মারকগুলো হচ্ছে- বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে স্বাস্থ্যসেবা ও চিকিৎসা বিজ্ঞান (নবায়ন) এবং দুই দেশের যুব ও ক্রীড়া ক্ষেত্রের উন্নয়নে সহযোগিতা।

এছাড়া বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগ চুক্তি নবায়ন করা হয়েছে। সফরকালে দক্ষিণ এশিয়ার দুই দেশের মধ্যে বন্ধুত্বের প্রতীক হিসেবে বাংলাদেশ মালদ্বীপকে ১৩টি সামরিক যান উপহার দেয়।

এর আগে সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম সলিহের সঙ্গে বিভিন্ন ইস্যুতে দ্বিপাক্ষিক বৈঠক করেন। মালদ্বীপের প্রেসিডেন্ট প্রাসাদে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শুরুর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম সলিহ আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানাান। এ সময় বাংলাদেশের সরকার প্রধানকে গার্ড অব অনার প্রদান করা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।