shopner bd
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩২
×

যুক্তরাজ্যে প্রথম বাংলা‌দেশি বংশোদ্ভূত নারী হি‌সে‌বে কিউসি নিযুক্ত হ‌য়ে‌ছেন ব্যারিস্টার সুলতানা

  যুক্তরাজ্য প্রতিনিধি ২৩ ডিসেম্বর ২০২১, ১৬:৪৮

যুক্তরাজ্যে প্রথম বাংলা‌দেশি বংশোদ্ভূত নারী হি‌সে‌বে কিউসি নিযুক্ত হ‌য়ে‌ছেন ব্যারিস্টার সুলতানা

যুক্তরাজ্যে প্রথম বাংলা‌দেশি বংশোদ্ভূত নারী হি‌সে‌বে কিউসি নিযুক্ত হ‌য়ে‌ছেন ব্যারিস্টার সুলতানা তাপাদার। গতকাল বুধবার (২২ ডিসেম্বর) নতুন নিয়োগ পাওয়া ১০১ জন কুইন্স কাউন্সেল (কিউসি)-এর তালিকা প্রকাশ করা হয়। ব্রিটিশ রানির পরামর্শে লর্ড চ্যান্সেলর এমপি ডোমিনিক রাব এই নিয়োগ দেন বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

জানা গেছে, সুলতানা সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার শাহাবউদ্দিন তাপাদারের মেয়ে। তিনি একজন অভিজ্ঞ মানবাধিকার বিশেষজ্ঞ এবং আন্তর্জাতিক আইনে বি‌শেষজ্ঞ আইনজীবী। বাংলা‌দেশি বংশোদ্ভূত এই নারী যুক্তরাজ্যে একজন ব্যারিস্টার হি‌সে‌বে আইন পেশায় কাজ করার পাশাপা‌শি দীর্ঘদিন ধ‌রে নারী অধিকার নি‌য়ে কাজ কর‌ছেন।

আপিল আদালতের ফৌজদারি বিভাগে দোষী সাব্যস্ত হওয়া ব্যক্তিদের সাজার বিরুদ্ধে আপিলের বিষয়ে সাধারণ ক্লায়েন্টদের উপদেশ দেওয়ার ক্ষেত্রে তার ব্যাপক অভিজ্ঞতা রয়েছে। সুলতানা নিয়মিতভাবে কর্পোরেট ক্লায়েন্টদের, বিশেষ করে বৃহৎ মাল্টি-ন্যাশনাল কর্পোরেশনকে গোপনীয়তা ও ডেটা সুরক্ষার মতো বিষয়গুলোতে পরামর্শ দিয়ে থাকেন। এছাড়া তার হাই প্রোফাইল কাউন্টার টেররিজম এবং জাতীয় নিরাপত্তা সংক্রান্ত মামলায় কাজের অভিজ্ঞতা রয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।