কুয়েত প্রতিনিধি ২৪ ডিসেম্বর ২০২১, ১৮:৫৯
মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতের ২০ নম্বর আকামাধারী গৃহকর্মীরা নিজ দেশে ছুটিতে গিয়ে ৬ মাসের বেশি সময় কাটালে তাদের আকামা স্বকীয়ভাবে বাতিল হয়ে যাবে। স্থানীয় সংবাদমাধ্যম আরব টাইমস ও আল কাবাসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত ১ ডিসেম্বর হতে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। যদি কোনো গৃহকর্মী ৬ মাসের বেশি সময় ছুটি কাটাতে চান সেক্ষেত্রে মালিককে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আবেদন করতে হবে।
গৃহকর্মীদের নতুন সিভিল আইডিতে ইলেকট্রনিক চিপ যুক্ত করার ঘোষণা দেওয়া হয়েছে। পূর্বের পুরাতন সিভিল আইডির মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত তা ব্যবহার করা যাবে।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com