shopner bd
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩২
×

কাতার বাংলা প্রেসক্লাবের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন

  ই এম আকাশ, কাতার ২৫ ডিসেম্বর ২০২১, ১৫:২৭

কাতার বাংলা প্রেসক্লাবের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন

কাতার বাংলা প্রেসক্লাবের উদ্যোগে মহান বিজয় দিবস ২০২১ পালিত হয়েছে। এই প্রথম কাতারে ১৫ই ডিসেম্বর কাতার সময় রাত ৯  টা বাংলাদেশ সময় রাত বারোটায় বাংলাদেশ সাথে মিল রেখে এই বিজয় উৎসব অনুষ্ঠিত হয়। বাংলাদেশের রাত বারোটা বেজে উঠার সাথে সাথেই, শতকন্ঠে জাতীয় সংগীত পরিবেশন করেন আগত অতিথি এবং শিল্পীরা, অনুষ্ঠান উদ্বোধন করেন কাতারে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত মোহাম্মদ জসিম উদ্দিন এনডিসি।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি সম্মান রেখে মোমবাতি প্রজ্বলন করা হয়। কাতার বাংলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আকবর হোসেন বাচ্চুর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ কমিউনিটি কাতারের বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দরা।

কাতার বাংলা প্রেসক্লাবের সভাপতি ই এম আকাশের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কাতারে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত মোহাম্মদ জসিম উদ্দিন এনডিসি।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, দূতাবাসের ডিফেন্স অ্যাটাচি ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাজ্জাদ হোসাইন, বীর মুক্তিযোদ্ধা ওমর ফারুক চৌধুরী, বাংলাদেশ কমিউনিটির সভাপতি ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন আকন্দ, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শফিকুল কাদের, কাতার বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট মোহাম্মদ ইসমাইল মিয়া, কমিউনিটির নেতা সাইফুল ইসলাম সাগর, ইঞ্জিনিয়ার আবু রায়হান, আবুল কাশেম সরকার, ইঞ্জিনিয়ার আলিমুদ্দিন, হাজ্বী হাছান মাহমুদ, মির হাসান, মাহমুদুল হাসান, মোঃ শাহ আলম খান, ইঞ্জিনিয়ার সেলিম, জাকির হোসেন বাবু, মোঃ মাসুদ রানা, আলমগীর হোসেন আলী, মোহাম্মদ ওদুত খান, রাজ রাজিব সহ আরো অনেকে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের সিনিয়র সহ-সভাপতি গোলাম মাওলা হাজারী, সাংবাদিক এম এ সালাম প্রমুখ।

সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন কাতারের জনপ্রিয় শ্রাবণ ব্যান্ড-আমিন রসূল সাইফুল, শিল্পী সিনথিয়া, সৌম্য শিকদারসহ অনেকেই।

এসময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- নজরুল ইসলাম, মোহাম্মদ হাসান, জসিম উদ্দিন দুলাল, সিআইপি মকবুল, আবু সাঈদ, এম এ বাতেন, আলাউদ্দিন ভূঁইয়া, নূর মোহাম্মদ নূরু, ছাত্রনেতা এস এম হাসান সহ কাতার বাংলাদেশ কমিউনিটির রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক বিভিন্ন অঙ্গ সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ।

মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা ওমর ফারুক চৌধুরী ও বাংলাদেশ দূতাবাসের মান্যবর রাষ্ট্রদূত মো: জসিম উদ্দিন এনডিসি, দূতাবাসের ডিফেন্স অ্যাটাচি ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাজ্জাদ হোসাইন।

সন্ধ্যা থেকে আরম্ভ হয়ে রাত বারোটা পর্যন্ত চলে কাতার বাংলা প্রেসক্লাবের বিজয় উৎসব ২০২১। পরে নৈশ ভোজনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন সংগঠনের সভাপতি ই এম আকাশ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি এবং আগত অতিথিরা কাতার বাংলা প্রেসক্লাবকে ধন্যবাদ জানান মহান বিজয় দিবস উপলক্ষে এতো সুন্দর একটি অনুষ্ঠান করার জন্য।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।