মোহাম্মদ সেলিম, আরব আমিরাত ২৫ ডিসেম্বর ২০২১, ২০:০৯
সংযুক্ত আরব আমিরাতের আজমানে ঈশাল সুপার মার্কেটের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় আজমান ফ্যাক্টরী মলে এই সুপার মার্কেট চালু করা হয়।
ফিতা কেটে সুপার মার্কেটটির উদ্বোধন করেন আমিরাতের স্পন্সর শেখ সুলতান নাসের হুমাইদ রাশেদ আল নুয়াইমি।
উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন, কনস্যুল জেনারেল বি এম জামাল হোসেন, সিআইপি মোহাম্মদ মাহাবুব আলম মানিক, মীর কামাল, মোহাম্মদ এমদাদ হোসেন, মোহাম্মদ আল আমিন প্রমুখ।
প্রবাসে দেশীয় পণ্যের বাজার ও দেশীয় প্রবাসীদের কর্মসংস্থান সৃষ্টি করে রেমিট্যান্স বৃদ্ধি করে দেশ ও জাতির সেবায় দেশীয় পণ্য সামগ্রীর বিপুল সমাহার নিয়ে এ প্রতিষ্ঠান চালু করেন তিনি এবং আরব আমিরাতের শ্রমবাজার চালু হলে অনেক শ্রমিকের কাজের জায়গা করতে পারবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান মোহাম্মদ পলাশ।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com