মোস্তফা ইমরান রাজু, মালয়েশিয়া ২৭ ডিসেম্বর ২০২১, ১৬:০৯
তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কারামুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে দোয়া, মিলাদ মাহফিল ও আলোচনা সভা করেছে মালয়েশিয়ার ক্লাং মহানগর বিএনপি।
রবিবার সন্ধায় পোর্ট ক্লাং এর একটি রেস্টুরেন্টে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন দলটির সভাপতি জাকির হোসেন।
সহ-সভাপতি ফারুক হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, মঞ্জু, কামাল, আলকাস, রুবেল, সবুজ, সোহাগ, রতন, কালাম, তাইজুলসহ অনেকে।
বক্তারা অবিলম্বে খালেদা জিয়াকে মুক্তি দিয়ে, উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে সরকারের প্রতি জোর দাবি জানান। এসময় প্রিয় নেত্রী'র রোগমুক্তি ও তারেক রহমানের সুস্থতা কামনায় দোয়া করা হয়। স্থানীয় মসজিদের ইমাম দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। সভায় ক্লাং মহানগর বিএনপি ও এর শাখা সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সরকারের নির্বাহী আদেশে জামিনে নিজ বাসায় থাকার অনুমতি পেলেও উন্নত চিকিৎসার জন্য বিদেশের যাওয়ার অনুমতি পাননি খালেদা জিয়া। সম্প্রতি সাবেক এ প্রধানমন্ত্রী'কে বিদেশে পাঠাতে দেশ ও প্রবাস থেকে জোর দাবি জানিয়ে আসছে বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপি'র ক্লাং মহানগর শাখা।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com