shopner bd
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩২
×

ওমিক্রন ঠেকাতে ফ্রান্সে কঠোর বিধিনিষেধ

  ফ্রান্স প্রতিনিধি ২৮ ডিসেম্বর ২০২১, ১৫:১৭

ওমিক্রন ঠেকাতে ফ্রান্সে কঠোর বিধিনিষেধ

ওমিক্রন ঠেকাতে কঠোর বিধিনিষেধ আরোপ করছে ফ্রান্স। যাদের পক্ষে সম্ভব, তাদের জন্য ঘরে বসে কাজ বাধ্যতামূলক হচ্ছে ৩ জানুয়ারি থেকে। যেকোনো ইন্ডোর ইভেন্টে জনসমাগম দুই হাজারের মধ্যে সীমাবদ্ধ রাখতে বলা হয়েছে।

শনিবার (২৫ ডিসেম্বর) সেখানে একদিনে নতুন করে এক লাখ মানুষ আক্রান্ত হওয়ার পর এই কঠোরতা দেয়ার ঘোষণা আসে। বিবিসির খবর।

উল্লেখ্য, করোনা মহামারি শুরু হবার পর একদিনে শনিবারেই সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড গড়ে ফ্রান্স। নতুন রেকর্ড গড়লেও জনগণ যাতে বর্ষবরণ করতে পারেন, সে জন্য কিছুটা ছাড় দিয়েছেন প্রধানমন্ত্রী জ্যাঁ ক্যাসটেক্স। তিনি সাংবাদিকদের বলেছেন, এই মহামারিকে মনে হচ্ছে এমন একটি সিনেমার মতো, যার কোনো শেষ নেই। সোমবার তিনি উদ্ভূত পরিস্থিতি নিয়ে মন্ত্রিপরিষদের বৈঠকের পর সংবাদ সম্মেলনে নতুন বিধিনিষেধের ঘোষণা দেন।

ফ্রান্সের স্বাস্থ্যমন্ত্রী অলিভার ভেরান বলেছেন, করোনাভাইরাস সংক্রমণ প্রতি দু’দিনে দ্বিগুণ হচ্ছে। এর ফলে নতুন আক্রান্তের এক ‘মেগা ঢেউয়ের’ সতর্কতা দেন তিনি।

নতুন বিধিনিষেধে ঘরের বাইরে জনসমাগমে লোকজনের উপস্থিতি সীমাবদ্ধ রাখার কথা বলা হয়েছে। এসব সমাবেশে ৫ হাজারের বেশি মানুষ উপস্থিত থাকতে পারবে না। পরিবহনে দূরে গিয়ে খাবার খাওয়া বা পানীয় সেবন নিষিদ্ধ করা হয়েছে। পরবর্তী নোটিশ না দেয়া পর্যন্ত বন্ধই থাকতে নাইটক্লাবগুলো। ক্যাফে এবং বারগুলো শুধু টেবিলে খাবার সরবরাহ করতে পারবে। যেসব কর্মজীবী বাসায় বসে কাজ করতে চান, তারা সপ্তাহে কমপক্ষে তিনদিন তা করতে পারবেন। শহরের কেন্দ্রীয় অঞ্চলে মুখে মাস্ক পরা হবে বাধ্যতামূলক।

এর আগে করোনাভাইরাসের টিকা নেয়ার চার মাস পরে বুস্টার ডোজ নেয়ার অনুমোদন দিয়েছিল সরকার। কিন্তু সেই সময় এখন কমিয়ে আনা হচ্ছে। ফলে দ্বিতীয় ডোজ টিকা নেয়ার তিন মাস পরেই বুস্টার ডোজ নিতে পারবেন নাগরিকরা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।